Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Emami East Bengal: জোড়া স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে বড় চমক ইমামি ইস্টবেঙ্গলের

শুরুতে কিছুটা চুপচাপ থাকলেও গত সপ্তাহ থেকেই দলবদলের বাজারে ঝড় তুলে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। শনিবার আরও দুই বিদেশি ফুটবলারের নাম সরকারিভাবে ঘোষণা হল। আসন্ন মরসুমে লাল হলুদের হয়ে সই করলেন জাভিয়ের সিভেরিও এবং সাউল ক্রেসপোকে।

দুই ফুটবলারই অবশ্য ভারতীয় ফুটবলে চেনা মুখ। দুজনেই এরআগে খেলেছেন আইএসএলে। সিভেরিও হায়দারাবাদ এফসিতে স্ট্রাইকার ছিলেন। অন্যদিকে শেষ মরসুমে ক্রেসপো ওডিশা দলের মাঝমাঠের অন্যতম ভরসা দিলেন। চুক্তি শেষ হয়ে যাওয়ায় দুই ফুটবলারই ফ্রি এজেন্ট হিসাবে লাল হলুদে নাম লেখালেন। চলতি মরসুমে এই নিয়ে তৃতীয় বিদেশির নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল

ক্রেসপো মাঝখানে অনেকটা জায়গা জুড়ে খেলতে পারেন। ডিফেন্স এবং আক্রমণের মাঝে যোগসূত্র তৈরি করতে পারেন। আবার প্রয়োজনে উঠে গিয়ে গোলে শট নিতেও পারেন। শেষ মরসুমে মোট ২৬টি ম্যাচ খেলেছেন, তাঁর নামের পাশে তিন গোল। সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। ফলে তাঁর অন্তর্ভুক্তি লাল হলুদকে অনেকটাই শক্তিশালী করল।

লাল হলুদে সই করে ক্রেসপো বলেছেন, 'ইস্টবেঙ্গল ভারতের অন্যতম বড় ক্লাব। প্রচুর সমর্থক রয়েছে এই দলের। ইস্টবেঙ্গল তাঁকে নিতে চায় এটা যখন শুনেছিলেন তখন থেকেই তিনি তৈরি ছিলেন কলকাতায় খেলার ব্যাপারে। কলকাতা ডার্বি দেখেছেন। দেখেছেন কত মানুষ লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে আসেন।'

ইস্টবেঙ্গল

অন্যদিকে হায়দরাবাদ এফসিতে খেলেছে সিভেরিও। গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে নটা গোল করেছিলেন। মোট ৪৫ টি আইএসএল ম্যাচ খেলে ১২ টি গোল আছে স্প্যানিশ এই স্ট্রাইকারের নামের পাশে।

২০২১-২২ মরসুমে হায়দরাবাদ এফসি প্রথমবার আইএসএল খেতাব জিতেছিল। সেই ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্প্যানিশ এই স্ট্রাইকারের। ২৫ বছরের এই তরুণ ফরোয়ার্ড স্প্যানিশ দল লাস পালমা বি ছাড়াও আরও দুটো ক্লাবে খেলেছেন। এরপরই আইএসএলে যোগ দেন তিনি।

ইস্টবেঙ্গলে সই করে সিভেরিও বলেন, ''এই ক্লাবে খেলা আমার কাছে বিরাট সম্মানের ব্যাপার। একশো বছরের পুরনো ক্লাবে খেলার সুযোগ পাব। ভারত দুর্দান্ত একটা দেশ। ইস্টবেঙ্গলের হয়েও আইএসএলেও নিজের পারফর্ম ধরে রাখতে চাই। ক্লাব ও কোচের আমার ওপর যে বিশ্বাস ও প্রত্যাশা আছে তা বজায় রাখার চেষ্টা করব। আশা করি লাল হলুদ জার্সিতেও গোল করতে পারব।'

ইস্টবেঙ্গল

ইতিমধ্যেই আসন্ন কলকাতা লিগের জন্য যুব দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লাল হলুদের। বিনো জর্জের অধীনে পাশাপাশি চলছে ট্রায়াল পর্বও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+