Emami East Bengal: রক্ষণকে মজবুত করতে স্প্যানিশ ডিফেন্ডারকে দলে নিতে পারে ইমামি ইস্টবেঙ্গল

শেষ বেলায় ট্রান্সফার মার্কেটে একের পর এক চমক দিয়ে যাচ্ছে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল। প্রভসুখন গিল থেকে সাহাল আব্দুল সামাদ দুই প্রধানই সই করাচ্ছে একের এক তারকা ফুটবলারকে। বিদেশি বাছাইয়ের ক্ষেত্রেও চলছে জোর টক্কর। জেসন কামিন্স, সাদিকুর মতো বিশ্বকাপার-ইউরো কাপারদের সই করিয়ে চমক দিয়েছে সবুজ মেরুন। পিছিয়ে থাকতে নারাজ ইস্টবেঙ্গলও।

সূত্রের খবর, রক্ষণকে মজবুত করতে এবার স্প্যানিশ ডিফেন্ডার বোরহা গ্র্যানেরোরকে সই করাতে চলেছে লাল হলুদ। বিগত কয়েক বছর ধরেই ডিফেন্স নিয়ে সমস্যায় পড়তে হয়েছে রবি ফাউলার থেকে স্টিফেন কনস্ট্যানটইনকে। এবার দায়িত্ব নেওয়ার আগে রক্ষণকে শক্তিশালী করে নিতে চাইছে কার্লোস কুয়াদ্রাত।

বোরহা গ্র্যানেরোর

ট্রান্সফার মার্কেটের খবর অনুসারে, স্প্যানিশ ডিফেন্ডার বোরহাকে এক বছরের চুক্তিতে নিতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। বোরহার সিভি বেশ পছন্দ হয়েছে কোচ থেকে টিম ম্যানেজমেন্টের। তবে লাল-হলুদ শিবিরে তাঁর যোগ দেওয়া অনেকটাই নির্ভর করছে মেডিক্যাল রিপোর্ট ও আগের ক্লাবের ছাড়পত্রের ওপর।

বোরহা গ্র্যানেরোর প্রোফাইল বেশ ঝকঝকে। স্টপার তো বটেই ডিফেন্সিভ মিডিও হিসাবেও খেলতে পারেন। ভ্যালেন্সিয়ার যুব দল থেকে উঠে এসেছেন বোরহা। ভ্যালেন্সিয়ার বি দল তো বটেই রিক্রেটিভো, রেসিং সান্তানদার, এক্সট্রিমাদুরায় মতো ক্লাবে খেলেছেন। সবমিলিয়ে স্প্যানিশ লিগে ২৫৯ ম্যাচ খেলেছেন বোরহা। তাঁর বাবা স্প্যানিশ লিগের নামি কোচ- হোসে কার্লোস। যিনি লা লিগায় লেভান্তে, ওভাইদো, আলাভেজের মত দলে কোচিং করিয়েছেন।

বোরহাকে দলে নিলে ছাড়তে হবে ইভান গঞ্জালেজকে। টিম ম্যানেজমেন্টের পছন্দ না হলেও চুক্তি থাকা কারণে নতুন মরসুমে লাল হলুদের স্কোয়াডে রাখা হয়েছিল স্প্যানিশ সেন্টার ব্যাককে। ইভানকে ছেড়ে দিতে হলে পুরো মরসুমের অর্থ দিতে হবে, এমনটাই দাবি করা হয়েছিল ইভানের এজেন্টের পক্ষ থেকে।

বোরহা

আর্থিকভাবে যাতে কোনও সমঝোতায় আসা যায়, সেই নিয়েই আলোচনা চলছিল এতদিন।
মনে করা হচ্ছে রফাসূত্র বার করতে সক্ষম হয়েছেন ইমামি। অপছন্দের ফুটবলারকে শুধুমাত্র চুক্তির কারনে বয়ে বেড়াতে নারাজ লাল হলুদ কর্তারা।

এদিকে সূত্রের খবর, ভিসার জন্য আবেদন করেছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। বিদেশিদের ভিসা সমস্যার জন্য ভারতে আসতে সময় লাগছে লাল হলুদের স্প্যানিশ কোচের। সিনিয়র দল বিনো জর্জের অধীনেই অনুশীলন শুরু করেছে।

কলকাতা লিগের শুরুতেই আটকে গিয়েছে ইস্টবেঙ্গল। দলের পারফরম্যান্স অন্তত প্রথম ম্যাচে চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+