শ্রী সিমেন্ট বা কোয়েসের ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ ইমামি, ইস্টবেঙ্গলে আসতে পারেন বিশ্বকাপার
শ্রী সিমেন্ট বা কোয়েসের ভুলের পুনরাবৃত্তি করতে নারাজ ইমামি, সাবেক কর্তাদের অগ্রাধিকার
শ্রী সিমেন্ট বা কোয়েস যে ভুল করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাইছে না ইমামি। এখনও পর্যন্ত চুক্তি মেয়াদ ঠিক হয়নি। ঠিক হয়নি এক্সিট ক্লজ বা কত শতাংশ শেয়ার বিনিয়োগকারী সংস্থার হাতে থাকবে সেই সব কিছুও।

তবে, দল বদলের বাজারে ইস্টবেঙ্গল যাতে পিছিয়ে না পড়ে তার জন্য ক্লাবের সাবেক কর্তাদের দল গঠনের ক্ষেত্রে পুরো স্বাধীনতা দিল ইমামি। গতকাল ক্লাবের চার সদস্য এবং ইমামির চার সদস্য আলোচনায় বসেছিল। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে বৃহস্পতিবার ফের এক দফা আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। দল গঠনের দায়িত্ব ক্লাব কর্তাদের উপরই দিয়েছে ইমামি।
অপর দিকে, পুরো স্পোর্টিং রাইটসের পরিবর্তে শুধু ফুটবল রাইটস-ই ইমামির হাতে তুলে দিতে পারে ইস্টবেঙ্গল। দল বদলের বাজারে যদিও ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল। মনতোষ চাকলাদার'কে সই করানো দিকে লাল-হলুদ এগিয়ে থাকলেও তাঁকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি পদ্মাপারের ক্লাব। এখনও পর্যন্ত চূড়ান্ত চুক্তিপত্র অফার করতে না পারায় চেন্নাইয়ান এফসি'র থাকা অনেক বড় এবং দীর্ঘ মেয়াদি অফার গ্রহণ করেছেন সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করা মনতোষ। এ ছাড়া তিন দিন আগে চেন্নাইয়ান এফসি সার্ভিস নিশ্চিত করে অপর বাঙালি ফুটবলার সজল বাগের। সজলের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে চেন্নাইয়ান। বাংলার সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া দলের একাধিক ফুটবলার আইএসএল-এর ক্লাবগুলির র্যাডারে রয়েছেন।
তবে, মনতোষ হাতছাড়া হলেও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশিল খবর, ইস্টবেঙ্গলের সঙ্গে অনেক দূর কথা এগিয়েছে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে ভারতের জার্সিতে খেলা জিতেন্দ্র সিং-এর। গত আইএসএল-এ জামশেদপুরের হয়ে শিল্ড জয়ী জিতেন্দ্র সিং-এর কাছে ইস্টবেঙ্গল ছাড়াও অফার রয়েছে অন্যান্য ক্লাবের। একাধিক আইএসএল-এর ক্লাব তাঁকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন। পুরোটাই এজেন্টের সঙ্গে খাতিয়ে দেখছেন জিতু। ইস্টবেঙ্গল মনমতো প্রস্তাব দিলে বেশি ক্লাবের চুক্তি পত্রে সই করতে বেশি সময় নেবেন না তিনি।
আশুতোষ মেহতাকে কলকাতা লিগের জন্য অধিনায়ক ঘোষণা করতে পারে এটিকে মোহনবাগান। সহ অধিনায়ক বাছা হতে পারে অভিজ্ঞ কোনও বাঙালি ফুটবলারকে।












Click it and Unblock the Notifications