El Clasico: রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল বার্সেলোনা
El Clasico: রিয়াল মাদ্রিদকে কোনঠাসা করে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল বার্সেলোনা
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে দাপটের সামনে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। বছরের প্রথম এল ক্লাসিকোয়ে বার্সেলোনা জিতল ৩-১ ব্যবধানে। স্প্যানিশ সুপার কাপে ফাইনাল বছরের শুরুতেই মেগা ম্যাচ উপহার দিয়েছিল বিশ্বের যে কোনও প্রান্তে থাকা সমর্থকদের। উভয় দলের সমর্থকেরাই তাকিয়ে ছিলেন রবিবারের মেগা ম্যাচে, তবে শেষ পর্যন্ত জয় পেতে কোনও সমস্যা হয়নি বার্সেলোনার। এই নিয়ে ১৪ বার সুপার কোপা দি এসপানা জিতল বার্সেলোনা।

দীর্ঘদিন পর এল ক্লািসোকোয়ে এত ভাল খেলতে দেথা গিয়েছে বার্সেলোনাকে বিশেষ করে এল ক্লাসিকো এবং ফাইনাল ম্যাচে বহু দিন পর দেখা গেল বারসার পুরনো ঝলক। বার্সোলানার হয়ে তিনিটি গোল করেন পেড্রি গঞ্জালেজ, গাভি এবং রবার্ট লেওয়াডস্কি। ৩৩ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির পাস থেকে গাভি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের হাফ টাইমে দল সাজ ঘরে যাওয়ার আগে কাতালান দলটিকে ২-০ গোলে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথম গোলের স্কোরার গাভির পাস থেকে এই গোলচি করে তিনি।
এল ক্লাসিকো-এ, তাও চ্যাম্পিয়নশিপের ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে লিড নেওয়ার ফলে বার্সেলোনা আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। যেই আক্রমণাত্মক মেজাজে প্রথমার্ধ শেষ করেছিল বার্সেলোনা সেই বির্ধংসী মেজাজেই শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। ৬৯ মিনিটে বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন তরুণ মিডফিল্ডার পেড্রি। পেড্রি-গাভির জুটি বার্সেলোনার মাঝমাঠে ফুল ফুটিয়েছে এই ম্যাচে। বার্সেলোনা ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর এই ফাইনালে ফেরা কঠিন ছিল কার্লোস আনসেলোত্তির দলের কাছে। সারা ম্যাচে বিশেষ করে শেষের দিকে একাধিক আক্রমণাত্মক বদল করলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের অন্তিম মিনিটে ৯০+৩ মিনিটে করিম বেঞ্জিমা একটি গোল শোধ দেন রিয়ালের হয়ে।
রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই ম্যাচে ৫৩ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। সারা ম্যাচে ৬টি শট টার্গেটে রেখেছিল তারা। এই ম্যাচে আরও বেশি গোলে জিততে পারত বার্সেলোনা যদি দুইটি সহজ সুযোগ নষ্ট না করতেন কাতালান ফুটবলার। বার্সার একটি শট বার পোস্টে লেগে আসে। নিজেদের মধ্যে ৬৩৬টি পাস এই দিন খেলেছে বার্সেলোনা যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫৪৮টি পাস।












Click it and Unblock the Notifications