আগামী ২ মরশুমের জন্য এটিকে-মোহনবাগানের থাকছেন এই সফল স্প্যানিশ মিড ফিল্ডার

এটিকে-মোহনবাগানের সঙ্গেই ২ বছরের চুক্তি সফল স্প্যানিশ মিড ফিল্ডারের

এটিকে-কে গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করা এডু গার্সিয়া আগামী দুই বছরের জন্য দলবদল করছেন না। এটিকে-মোহনবাগানের হয়েই আরও দুটি আইএসএল খেলবেন এই স্প্যানিশ মিড ফিল্ডার। সেই মতো চুক্তিতেও সই করেছেন তিনি। এ ব্যাপারে বিস্তিরত জেনে নেওয়া যাক।

এটিকে-মোহনবাগানেই গার্সিয়া

এটিকে-মোহনবাগানেই গার্সিয়া

আগামী দুই মরশুমের জন্য এটিকে-মোহনবাগানের জার্সিতেই খেলতে দেখা যাবে এডু গার্সিয়াকে। শুক্রবারই কলকাতার ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তিতে বন্ধন অটুঁট করেছেন স্প্যানিশ মিড ফিল্ডার। খুশিতে ডগমগ এটিকে-মোহনবাগানের সমর্থকরা আগামী আইপিএলে কৃষ্ণা-গার্সিয়া দেখতে চান।

কী বলেছেন গার্সিয়া

কী বলেছেন গার্সিয়া

আরও দুই মরশুমের জন্য এটিকে-মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বসিত হয়েছেন এডু গার্সিয়া। জানিয়েছেন, কলকাতায় আরও দুই বছরের জন্য ফুটবল খেলার সুযোগ পেয়ে তিনি খুশি। সবুজ-মেরুণ জার্সিতে নিজের সেরাটা দিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ৩০ বছরের স্প্যানিশ ফুটবলার।

আইএসএলে গার্সিয়া

আইএসএলে গার্সিয়া

২০১৭-১৮ মরশুমের আইএসএলে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলা এডু গার্সিয়াকে পরের বছরই নিজেদের শিবিরে টেনে নিয়েছিল এটিকে। টুর্নামেন্টের গত মরশুমের ফাইনালে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে কলকাতার হয়ে জয়সূচক গোলটি স্প্যানিশ ফরোয়ার্ডের বুট থেকেই এসেছিল। গত আইএসএলে ৬টি গোল করেছেন রিয়াল জারাগোজার প্রাক্তন মিডফিল্ডার।

শক্ত হচ্ছে ভিত

শক্ত হচ্ছে ভিত

গত আইএসএলের শীর্ষ গোলদাতা রয় কৃষ্ণার পর মিড ফিল্ডার এডু গার্সিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ায় এটিকে-মোহনবাগানের আক্রমণ ভাগ আরও শক্ত হল বলে মনে করছেন সমর্থকরা। এবারের দলও আইএসএল জয়ের পূর্ণ দাবিদার বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+