World Cup Qualifiers: ব্রাজিলের সমস্যা বাড়ল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে, চোটের কারণে ছিটকে গেলেন তারকা
World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল এমনিতেই অস্বস্তিতে রয়েছে। সমস্যা আরও বাড়ল। এবার আসন্ন দুটি ম্যাচে তারকা ফুটবলারকে পাবেন না ব্রাজিল।
অক্টোবরের ১১ তারিখ ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে। এরপর অক্টোবরের ১৬ তারিখ ব্রাজিল বনাম পেরু ম্যাচ। উরুর চোটের কারণে এই দুটি ম্যাচেই খেলতে পারবেন না এদের মিলিতাও।
সেপ্টেম্বর মাসেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি মিলিতাও। সেবারও পায়ে চোট ছিল। ২৯ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলতে নেমেই পায়ে অস্বস্তি বোধ করেন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। যদিও তারপরেও রিয়াল মাদ্রিদের হয়ে কয়েকটি ম্য়াচে খেলেন তিনি।
উরুর চোট কতটা গুরুতর সে বিষয়ে নিশ্চিত হতে গতকালই পরীক্ষা করা হয় মিলিতাওয়ের। দেখা যাচ্ছে, বাঁ পায়ের উরুর পেশীতে চোট রয়েছে। ফলে এই মুহূর্তে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা। যদিও চোট খুব গুরুতর নয় বলেই জানা যাচ্ছে।
ঘাড়ের চোটের কারণে চিলি ও পেরু ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভিন্সিয়াস জুনিয়র। মিলিতাওয়ের মতো তিনিও রিয়াল মাদ্রিদেই খেলেন। লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।













Click it and Unblock the Notifications