কোচ চূড়ান্ত হবার পরেই জোর কদমে দল গঠনে কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। দেশীয় ফুটবলের পাশাপাশি এবার বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও ক্রমশ এগোচ্ছে লাল হলুদের টিম ম্যানেজমেন্ট। এবার পড়শি ক্লাবের ঘর ভাঙতে মরিয়া ইস্টবেঙ্গল।
আগামী মরসুমে লাল হলুদের নজরে রয়েছেন এটিকে মোহনবাগান ডিফেন্ডার স্লাভকো ডামজামোভিচ। বিদেশী এই ডিফেন্ডারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল দল গঠনের দায়িত্ব থাকা কর্তারা। যুগোস্লাভিয়ার এই ডিফেন্ডার মরসুমের মাঝপথে সবুজ মেরুন ব্রিগেডে যোগ দিয়েছেন।
রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি ডার্বি ম্যাচে গোল করেছেন। এএফসি কাপে ম্যাচ শেষ হওয়ার পরই নিজের সোশ্যাল সাইটে মন্তব্য করে দল ছাড়ার জল্পনাকে আরও উস্কি দিয়েছেন বাগান ডিফেন্ডার। স্লাভকো একটি কমেন্টে লিখেছেন, 'তাঁকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। জয় এটিকে মোহনবাগান। জয় মোহনবাগান।' তবে কি মরসুম শেষে ধন্যবাদ জানিয়ে দিলেন তিনি।
Photo Credit: ছবি-স্লাভকো ডামজামোভিচ ইনস্টাগ্রাম
গত কয়েক মরসুম ধরেই ইস্টবেঙ্গলের রক্ষণের হাল বেহাল। এই মরসুমে ডিফেন্সের সমস্যায় খুব ভুগেছে স্টিফেনের দল। সেটা ঠিক করতে স্লাভকোকে দলে নিতে ঝাঁপাতেই পরেন ইস্টবেঙ্গল। কারন রক্ষণে ভালো বিদেশি ডিফেন্ডার না থাকলে সমস্যায় পড়তে হবে দলকে। একথা বিলঙ্খন জানেন কুয়াদ্রাত। তাই প্রথম থেকেই চাইবেন ভারতীয় ফুটবলের মধ্যে থাকা বিদেশি ডিফেন্ডারকে।
Photo Credit: ছবি-স্লাভকো ডামজামোভিচ ইনস্টাগ্রাম
তবে মোহনবাগান এখনই স্লাভকোকে ছাড়তে রাজি কিনা তা এখনও জানা যায়নি। বুধবারই এএফসি কাপের ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মরসুম শেষ হল এটিকে মোহনবাগানের। সেই সঙ্গে এটিকে অধ্যায়েরও পরিসমাপ্তি ঘটল। তবে বাগান টিম ম্যানেজমেন্টকে আইএসএলজয়ী কোর টিমকেই ধরে রাখতে চাইবেন। সঙ্গে আরও ভালো ফুটবলার এনে ফেরান্দোকে একটা সোনায় মোড়া দল তুলে দিতে চাইবেন। কবে স্লাভকোকে রাখা হবে নাকি ছাঁটাই করা হবে তা এখনও পষ্ট নয়।