নতুন বছরেও নতুন কোচের নাম ঘোষণায় ব্যর্থ ইস্টবেঙ্গল, কোথায় আটকে লোবেরা-লাল হলুদ চুক্তি ?

আশা ছিল ১লা বৈশাখের দিনই নতুন কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল। বৈশাখের প্রথম সকালে ক্লাবের রীতি মেনে বার পুজো হলো। মন্ত্রী, প্রাক্তন ফুটবলার, সমর্থকদের আনাগোনাও ছিল। উপস্থিত ছিলেন ইমামি এবং ক্লাবের শীর্ষকর্তারা।কিন্তু বেলাশেষে কোচ নিয়ে কোন ঘোষণা করতে পারল না ইস্টবেঙ্গল।

সের্জিও লোবেরা আর ইস্টবেঙ্গলের চুক্তি যেন হয়েও হচ্ছে না। দল বদলের বাজারের শুরুতেই হাইপ্রোফাইলল কোচকে পছন্দ করাই শুধু নয়,তার সম্মতিও আদায় করে ফেলেছে লাল হলুদ।স্প্যানিশ কোচকে চূড়ান্ত করেও কেন তার নাম সরকারিভাবে ঘোষণা করতে পারছে না ইস্টবেঙ্গল ? তার কারণ অনুসন্ধানে উঠে আসছে নতুন তথ্য।

সের্জিও লোবেরা

বর্তমানে চীনের একটি ক্লাবে কোচিং করান লোবেরা। চীনে ক্লাব থেকে কোনভাবেই এনওসি জোগাড় করতে পারছেন না সের্জিও লোবেরা। বর্তমানে যে ক্লাবটিতে কোচিং করান লোবেরা সেখান থেকে এনওসি না পেলে ইস্টবেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করা টেকনিক্যালি সম্ভব নয়।

ছবি- সের্জিও লোবেরা

এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'আইএসএলের সবথেকে সফল কোচকেই আমরা এবার দলের দায়িত্ব দেবো এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। লোবেরা আমাদের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েও দিয়েছেন।'
তাহলে আটকে কোথায় ? দেবব্রত সরকারের বক্তব্য,' লোবেরা চীনের ক্লাবটি থেকে এনওসি না পেলে আমরা চূড়ান্ত কোন কিছু ঘোষণা করতে পারছি না। আমাদের দল গঠনের দায়িত্বে থাকা ব্যক্তিরা কোচের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আশা করছি খুব দ্রুতই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।' একান্ত লোবেরা না হলে প্ল্যান বি কী আছে ?

ছবি- সের্জিও লোবেরা

দিন পেরিয়ে যাচ্ছে, ক্যালেন্ডারের পাতায় আরও একটা নতুন বাংলা বছরের সূচনা হয়ে গেল। অথচ কোচ নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করতে পারল না ইস্টবেঙ্গল। এরপর শুরু হবে দল গঠন। কোচ চূড়ান্ত করতেই এতটা সময় লাগলে, কবেই বা দল গঠনে নামবে ইস্টবেঙ্গল।

এমনিতেই দল বদলের বাজারে খুব একটা ভালো ফুটবলার নেই। তার উপর সময় চলে গেলে যাদের সঙ্গে প্রাথমিক কথা বার্তা হয়েছে তারাও জাল কেটে বেরিয়ে যাবে। গত তিন বছর ধরেই ব্যর্থতার জন্য দল গঠনের সমস্যাকে দায়ী করেছেন কর্তারা। এবার কিন্ত শুরু থেকেই সময় পাচ্ছেন। তাই ভালো দল গঠন না হলে, এবার কিন্ত সময়কে ঢাল করতে পারবেন না।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+