East Bengal: বসুন্ধরা ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, একের পর এবার অস্কারের লক্ষ্য ৩ পয়েন্ট

আইএসএলে টানা ছয় ম্যাচ হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম খেলায় শনিবার পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। টানা হারের ধাক্কা কাটিয়ে পাহাড়ের কোলে অবশেষে পয়েন্টের পেয়েছে লাল হলুদ ব্রিগেড। এবার ইস্টবেঙ্গলের মিশন বসুন্ধরা কিংস ম্যাচ। অস্কার ব্রুজোর প্রাক্তন দল বসুন্ধরা। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।

মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংস ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। কিন্তু রবিবার থেকেই এই প্রস্তুতি শুরু করেদিল লাল হলুদ ব্রিগেড। রবিবার সকালে ভুটানের রয়্যাল থিম্পু কলেজের মাঠে অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের। ৮৫০০ ফুট উচ্চতায় এই মাঠ। রবিবার সকালের অনুশীলনে পারো এফসির বিরুদ্ধে ম্যাচে খেলা ফুটবলারদের রিহ্যাব হয়। বাকিদের নিয়ে অনুশীলন করান ব্রুজো।

শনিবার রাতে ছিস বসুন্ধরা কিংস এবং লেবাননের দল নেজমে এসসির ম্যাচ। সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন লাল হলুদ কোচ। তিনি মেপে নেন থাঁর আগামী দুই প্রতিপক্ষকে। বসুন্ধরা অস্কারের পুরানো দল। ফলে এই দলের অনেক তথ্যই জানেন স্প্যানিশ কোচ। পারো ম্যাচে এক পয়েন্টের পর বসুন্ধরা ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুললে মরিয়া তিনি।

গত ম্যাচের সাত মিনিটে বক্সের মধ্যে প্রভাত লাকরা ফাউল করলে পেনাল্টি পায় পারো এফসি। প্রভাতের ভুল নিয়ে বেজায় ক্ষুব্ধ লাল হলুদ কোচ।পারো এফসি ম্যাচ শেষে অস্কার ব্রুজো বলেন, "যে পেনাল্টিটা হল সেটা খুব বোকার মতো কাজ হয়েছে। ম্যাচের ঔ সময়ে কোনও মতেই পেনাল্টি হজম করা উচিত হয়নি। তবে আমাদের খেলায় উন্নতি হয়েছে আগের থেকে। তবু কিছু ফুটবলার এখনও ভুল করছে সেটাও অবিলম্বে সংশোধন করতে হবে।'

একইসঙ্গে অস্কার ব্রুজো বলেন, আমরা বিপক্ষের প্রতি আক্রমণও ঠিক করে আটকাতে পারছি না। তবে কিছু ভাল দিকও রয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমরাই ভাল খেলেছি।"

ইস্টবেঙ্গলের সামনে এফসি চ্যালেঞ্জ লিগের পর পর দুটি ম্যাচ রয়েছে। এই পর্বে ইস্টবেঙ্গলকে খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ‌লেবাননের দল নেজমে এসসির বিরুদ্ধে। এই টুর্নামেন্টে সবথেকে কঠিন দল লেবাননের ক্লাবটি।নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল যাবে নক আউট পর্বে। এছাড়া দক্ষিণ পূর্ব জোন থেকে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দলও যাবে নক আউটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+