করোনা সংকটের মাঝে কেন ইস্টবেঙ্গলে অধ্যায় শেষ হল লিখলেন জনি অ্যাকোস্টা?
করোনা সংকটের মাঝে কেন ইস্টবেঙ্গলে অধ্যায় শেষ হল লিখলেন জনি অ্যাকোস্টা?
করোনা সংকটের মাঝে তাঁকে দেশে ফেরানো নিয়ে টালবাহানা। সেই সঙ্গে বকেয়া বেতন না মেটানোর অভিযোগ। করোনা পরিস্থিতিতে ভারতে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন ইস্টবেঙ্গলের বিদেশি জনি অ্যাকোস্টা।

অ্যাকোস্টার দেশে ফেরা নিয়ে নানা জটিলতা
মরসুম শেষে হয়ে গেলেও দলের বাকি বিদেশিরা করোনার কারণে কলকাতায় আটকে ছিলেন। এরপর মে মাসের শুরুতে দুই প্রধানের স্প্যানিশ বিদেশিরা একসঙ্গে বাসে দিল্লি পৌঁছে আমস্টারডাম হয়ে স্পেন পৌঁছন। সেসময় টিকিটের ব্যবস্থা না হওয়ার কারণে অ্যাকোস্টার যাওয়া হয়নি। জুনের দ্বিতীয় সপ্তাহে তাঁর ঘরে ফেরার আশা ছিল। সেই নিয়ে নতুন জটিলতা হয়।

লাল-হলুদে বিরক্ত জনি
করোনা মহামারীর এই সময়ে এভাবে আটকে থেকে বিরক্ত ইস্টবেঙ্গলের কোস্টারিয়ান বিদেশি। জনি অ্যাকোস্টা শেষ পর্যন্ত ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দিলেন। ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে দিলেন বলে জানিয়েছেন তারকা ডিফেন্ডার।

জনি যা লেখেন
ইনস্টাগ্রামে ইস্টবেঙ্গল নিয়ে জনি লেখেন, 'আমি একটা অসাধারণ প্রতিষ্ঠান ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলাম। প্রথম দিন থেকেই এখানে আমি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি। কিন্তু কোয়েস ইস্টবেঙ্গল আমার চুক্তি ও বেতন নিয়ে শেষ পর্যন্ত যে অপেশাদারী আচরণ দেখাল, তাতে আমার বলার কিছু নেই। এটা মেনে নিতে পারা যায় না।

ইস্টবেঙ্গলকে বিদায় জানালেন ?
জনি আরও লেখেন, 'আমার কোস্টারিকার ফেরাও বারেবারে আটকে দিয়েছে। সমর্থকরা সবসময় আমার পাশে থেকেছেন। ইস্টবেঙ্গলে এখানেই আমার অধ্যায় শেষ হল।'












Click it and Unblock the Notifications