East Bengal: লাল হলুদের ঐতিহ্যে কলঙ্কের কালি, বয়স ভাঁড়ানোর অভিযোগে যুব লিগে নির্বাসিত ইস্টবেঙ্গল
একইদিনে জোড়া ধাক্কা ইস্টবেঙ্গলের। শুক্রবার সকালে ১০ মার্চ ডার্বি আয়োজন নিয়ে পুলিশের অনুমতি পেলেন না লাল হলুদ কর্তারা। আর বেলাশেষে কলঙ্কের কালি লাগল লাল হলুদের ঐতিহ্যে। ১০০ বছরের ইতিহাসে প্রথমবার নির্বাচনের মুখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব।
বয়স ভাঁড়ানোর অভিযোগে অনূর্ধ্ব ১৭ আই লিগ থেকে ব্যান হয়ে গেল ইস্টবেঙ্গল। এরফলে লাল হলুদের যুব দল এই লিগে আর একটি ম্যাচও খেলতে পারবে না। ইতিমধ্যেই লিগ পর্বের খেলা শেষ হয়েছে। কিন্ত নক আউট পর্বে উঠলেও ইস্টবেঙ্গল নির্বাসিত হওয়ায় তাদের পরিবর্তে সুযোগ পাবে ইউনাইটেড স্পোর্টস।

দীর্ঘদিন তদন্ত চলার পর অবশেষে ফেডারেশনের কড়া শাস্তির মুখে পড়ল লাল হলুদ। ডার্বি ম্যাচের তিন পয়েন্ট দেওয়া হয়েছে মোহনবাগান এসজিকে। সেইসঙ্গে লিগ থেকেও ব্যান করে দেওয়া হয়েছে লাল হলুদকে।বয়স ভাঁড়ানোর ক্ষেত্রে এআইএফএফ যে কোনও রকম আপোস করবে না তা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল।
অভিযোগ উঠার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ফুটবলারকে কড়া শাস্তি দেয়। এবার সরাসরি সাস্পেনশনের পথে হাঁটল এআইএফএফ। ফলে বিরাট লজ্জার মুখে পড়তে হল স্টবেঙ্গলকে। কারণ এর আগে ফুটবলাররা সই জালিয়াতি কাণ্ডে নির্বাসনের মুখে পড়েছিলেন। এবার শাস্তি পেল ইস্টবেঙ্গল দল। শতবর্ষ প্রাচীন ক্লাবে এমন কলঙ্ক অতীতে লেগেছে বলে মনে করা যাচ্ছে না।
মোহনবাগান এসজি ডার্বি ম্যাচে হারের পরেই লাল-হলুদের বেশ কয়েকজন ফুটবলারের নামে অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ প্রমাণ হতেই বড় শাস্তি পেল ইস্টবেঙ্গল। লাল হলুদ এবারের লিগ থেকে নির্বাসিত হওয়ায় গ্রুপের শীর্ষ দল হিসেবে মোহনবাগান এসজি পরের রাউন্ডে যাচ্ছে। হেরে গেলেও বড় ম্যাচে জিতল বাস্তব রায়ের দল। ডার্বির তিন পয়েন্ট দেওয়া হয়েছে.
ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন 'আমাদের সাসপেন্ড করে বলা হয়েছে ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। সেটা আমরা করব। ওখানে সুবিচার না পেলে আইনী পথে যাব কিনা, সেটাও ভাবব।' একইসঙ্গে এই শাস্তিতে নিজেদের হতাশা গোপন করেননি তিনি।












Click it and Unblock the Notifications