মশাল জ্বালিয়েই চলেছে ইস্টবেঙ্গল, সুহেরের জোড়া গোলে বেলাইন রেল

রেলের বিরুদ্ধেও দুরন্ত ইস্টবেঙ্গল। ৩-০ গোলে ম্যাচ জিতে গেল খালিদ জামিলের ছেলেরা 

জয়ের ধারা অব্যহত রেখে রেলকে হারাল ইস্টবেঙ্গল। ৩ -০ গোলে লালহলুদের কাছে হারল রেলওয়ে এফসি। বৃষ্টিভেজা মাঠে জমাট ফুটবল খেলল খালিদ জামিলের ছেলেরা।

এদিন ম্যাচ শুরুর দু ' মিনিটের মধ্যেই এগিয়ে যায় জোবি জাস্টিনের গোলে। ডানদিক থেকে দুরন্ত গতিতে উঠে লাল হলুদকে এগিয়ে দেন কেরলের এই ফুটবলার। এদিনই প্রথম লালহলুদ জার্সি গায়ে মাঠে নামেন জাস্টিন। প্রথম থেকেই আক্রমণ শানাচ্ছিল ইস্টবেঙ্গল। তবে কিছুতেই রেলের জালে এরপর আর বল জড়াতে পারছিলেন না। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা ভিপি সুহের গোল করার সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

মশাল জ্বালিয়েই চলেছে ইস্টবেঙ্গল, সুহেরের জোড়া গোলে বেলাইন রেল

মাত্র এক গোলের ব্যবধান নিশ্চিত নয় , এই কথা মাথায় রেখে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানায় খালিদ জামিলের ছেলেরা। ম্যাচের ৬৭ মিনিটে জোবি জাস্টিন ফের হেডে ছোট ফ্লিকে রেলের গোলে বল রাখতে চেষ্টা করেন কিন্তু বল বারে লেগে ফিরে আসছিল। এই সময় রিবাউন্ড বলে আর কোনও ভুল করেননি ভিপি সুহের। রেলের গোলে বল ঢুকিয়ে দেন। ৮৩ মিনিটে ফের গোল করেন ভিপি সুহের। এবারও তাঁকে আটকাতে পারেননি রেলের গোলরক্ষক রানা চক্রবর্তী।

এদিন প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে অন্তত বার তিনেক রেলওয়ের গোলরক্ষকের গায়ে বল মারেন ভিপি সুহের ও গ্যাব্রিয়েল। নইলে ব্যবধান আরও বাড়তে পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+