পিছিয়ে পড়েও পাঠচক্র বধ লালহলুদের, শেষবেলায় গোল করে নায়ক আমনা

কলকাতা ময়দানের দুই প্রধান পা ফস্কেছে, কিন্তু পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইস্টবেঙ্গল

জয়ের ধারা অব্যহত রেখে রেলকে হারাল ইস্টবেঙ্গল। ২-১ গোলে তারা হারাল পাঠচক্রকে। কলকাতা ময়দানে দু দিন আগে হেরে গেছে মহমেডান, একদিন আগে ড্র করেছে মোহনবাগান। কিন্তু লালহলুদ ব্রিগেড ভুল করল না । এদিনের ম্যাচে তিন পয়েন্ট ঘরে তুলে নিয়ে লিগ শীর্ষে জায়গা পাকা করে নিল তারা।

পিছিয়ে পড়েও পাঠচক্র বধ লালহলুদের, শেষবেলায় গোল করে নায়ক আমনা

খেলার শুরু থেকেই ম্যাচের ওপর দাপট রেখেছিল খালিদ জামিলের ছেলেরা। কিন্তু খেলার ৪১ মিনিটে জগন্নাথ ওঁরাওয়ের গোলে এগিয়ে যায় পাঠচক্র। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান ব্র্যান্ডন । ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

পিছিয়ে পড়েও পাঠচক্র বধ লালহলুদের, শেষবেলায় গোল করে নায়ক আমনা

এদিকে জয়ের জন্য মরিয়া দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে লালহলুদ শিবির। কিন্তু কিছুতেই গোলমুখ খুলতে পারছিল না। শেষমেশ ৮৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় লালহলুদ। পেনাল্টি স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি আল আমনা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/aCp5vd5lWQs" frameborder="0" allowfullscreen></iframe>

যদিও এদিনের পেনাল্টি নিয়ে নিন্দুকমহলে বিতর্কও থাকছে। তবে তাতে লালহলুদের কোনও অসুবিধা নেই। কারণ বাকি দুই প্রধান যখন হোঁচট খেয়েছে ইস্টবেঙ্গলের জয় নিঃসন্দেহে দলের সমর্থকদের মনে অনেকটা স্বস্তি এনে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+