Super Cup 2024:জোড়া গোল ক্লেইটনের, জয় দিয়েই সুপার কাপের যাত্রা শুরু ইস্টবেঙ্গলের
জয় দিয়েই সুপার কাপে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড। তিন পয়েন্ট সুপার কাপের প্রথম ম্যাচ থেকেই সংগ্রহ করল কার্লোস কুয়াদ্রাতের দল।
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন লাল হলুদ ফুটবলাররা। ৩৩ মিনিটে প্রথম গোলটি করলেন ক্যাপ্টেন ক্লেইটন। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল হলুদ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই গোলশোধ করেন হায়দরাবাদের রামলুংচুঙ্গা। ফলে ১-১ গোলেই শেষ হয় প্রথম পর্বের খেলা।

তবে এর পরের মিনিটেই সাউল ক্রেপসো লাল হলুদের হয়ে ৩-২ করলেন।বোরহা হেরেরার কর্নার থেকে জোরালো হেডে গোল করেন ক্রেসপো। আর এক বার পরাজিত হতে হয় হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনিকে। এরপর বাকি সময় লিড ধরে রেখে তিন পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে বেশ কয়েকটি ভালো সেভ করেন লাল হলুদ গোলরক্ষক গিল।
আইএসএল হোক বা অন্য কোনও টুর্নামেন্ট, দক্ষিণী দলটির বিরুদ্ধে নামলেই জ্বলে ওঠেন ক্লেইটন। আইএসএলেও এই হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মঙ্গলবারের ম্যাচে দুটি গোল করলেন ব্রাজিলীয় গোলমেশিন। আইএসএল ঠিক ছন্দে পাওয়া যাচ্ছিল না, ফলে সমালোচকরাও বলতে শুরু করেন ক্লেইটনের ফর্ম গতবারের মতো নয়। তবুও সুপার কাপে ক্লেটন ধরা দিলেন নিজের অবতারেই।
গোল করে এগিয়ে গিয়েও গোল হজম করল লাল-হলুদ ব্রিগেড। ফলে তিন পয়েন্ট পেলেও রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে লাল হলুদ শিবিরে। ম্যাচ শেষ সম্প্রচারকারী চ্যানেলে কোচ কার্লোস বলেন, ' আমাদের কাছে তিন পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটা ম্যাচের পর আবার জয় পেলাম। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করাটা খুব ইতিবাচক দিক।'
আইএসএলের শুরুটা ছন্দে করতে না পারলেও সুপার কাপের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট তুলে নিয়ে সমর্থকদের স্বস্তি দিলেন ক্লেইটন-গিলরা.আগামী রবিবার ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। তারপরেই বহু প্রতীক্ষিত বড় ম্যাচ।












Click it and Unblock the Notifications