লিগের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে হবে ঘরের ছেলে মনোরঞ্জনকে
দুই ধুন্ধুমার কোচের মস্তিস্কের লড়াই দিয়ে শুরু হতে চলেছে কলকাতা লিগ। বৃহস্পতিবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর পক্ষ থেকে প্রকাশ করা সূচি অনুযায়ী কলকাতা লিগের ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল
দুই ধুন্ধুমার কোচের মস্তিস্কের লড়াই দিয়ে শুরু হতে চলেছে কলকাতা লিগ। বৃহস্পতিবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর পক্ষ থেকে প্রকাশ করা সূচি অনুযায়ী কলকাতা লিগের প্রথম ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আর এই ম্যাচেই মুখোমুখি হবে ভারতীয় ফুটবলের অন্যতম দুই সফল কোচ সুভাষ ভৌমিক এবং মনোরঞ্জন ভট্টাচার্য।

লটারি করে বারো দলের সূচি ঠিক করার পর দেখা যায় ৩ অগস্ট গত আট মরসুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে টালিগঞ্জ অগ্রগামী। আর এখনানেই চড়তে শুরু করেছে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ। কারণ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ যে তাদেরই 'ঘরের ছেলে' মনোরঞ্জন।
এই প্রথম প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলকে হারানো বা রুখে দেওয়ার জন্য রণনীতি তৈরি করতে হবে তাঁকে। দীর্ঘ দিন যে লাল-হলুদ জার্সি পরে মাঠ কাপিয়েছেন মনোরঞ্জন, সেই লাল-হলুদের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও আবেগতাড়িত তিনি। ময়দানের প্রিয় মনাদা বলেন, 'বরাবরই ইস্টবেঙ্গলের জন্য আলাদা অনুভূতি রয়েচে আমার মনে। কোচিং জীবনে নতুন অভিজ্ঞতা হতে চলেছে এটা। দায়িত্ব নেওয়ার সময়ই জানতাম ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের মতো বড় ক্লাবের বিরুদ্ধে খেলতে হবে। তবে, আমার পক্ষে যেটা সুবিধার তা হল, এই ইস্টবেঙ্গল দলের অনেকের সম্পর্কেই আমার স্পষ্ট ধারণা রয়েছে।'
টালিগঞ্জের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচ লাল-হলুদকে খেলতে হবে ৬ অগস্ট পুলিশ এসি-এর বিরুদ্ধে। কাস্টমসের বিরুদ্ধে তাদের খেলা ১০ অগস্ট। ১৪ অগস্ট ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঠচক্র।
অন্য দিকে, মোহনবাগান তাদের লিগ অভিযান শুরু করছে ৪ অগস্ট। ৪ অগস্ট তাদের প্রতিপক্ষ পাঠচক্র। পাঠচক্রের কোচ আবার নেদারল্যান্ডসের রেমকো বোয়েরা। দলে রয়েছে ক্রোয়েশিয়া, জাপান এবং জিম্বাবোয়ের তিন বিদেশি। ৭ অগস্ট দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ রেনবো। ১২ অগস্ট বাগানের তৃতীয় ম্যাচ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। ১৬ অগস্ট তারা খেলবে পিয়ারলেসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications