আইএসএল খেলবে কি ইস্টবেঙ্গল? আভাস পাওয়া যাবে ফেডারেশনের বৈঠকে

আইএসএল খেলবে কি ইস্টবেঙ্গল? আভাস পাওয়া যাবে ফেডারেশনের বৈঠকে

মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা যে জোরালো হচ্ছে, তা মনপ্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছেন লাল-হলুদের সমর্থকরা। তবে এই সিদ্ধান্তের জন্য এখনও ঢের অপেক্ষা করতে হবে শতাব্দী প্রাচীন কলকাতার এই ফুটবল ক্লাবকে। এআইএসএফ-র বুধবারের বৈঠকে এ ব্যাপারে কেবল আভাস পাওয়া যেতে পারে বলে সূত্রের খবর।

আই লিগে ইস্টবেঙ্গল

আই লিগে ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে যাওয়া আই লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের থেকে ১৬ পয়েন্ট কম পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। লিগের শুরুর দিকটা খুব একটা ভালো না হলেও শেষের দিকে দুর্দান্ত খেলেছে লাল হলুদ।

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সের যথাক্রমে মহম্মদ রফিক আলি সর্দার ও লোকেন মেইতেই-কে তাদের শিবিরে সই করানোর কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। আই লিগ খেলা ক্লাব টিআরএইউ এফসি-র তরুণ তারকা ওয়াহেমবাম লুয়াং-কে পরের মরশুমে লাল-হলুদে খেলতে দেখা যাবে। আইএসএলে খেলার প্রস্তুতি নিয়েই ইস্টবেঙ্গলের এই পদক্ষেপ বলে মনে করেন দলের সমর্থকরা।

সত্যিই কি সম্ভব

সত্যিই কি সম্ভব

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে আইএসএল কর্তৃপক্ষ টুর্নামেন্টে নতুন দল অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে কিছুটা হলেও ভাবনায় পড়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতির পর্যালোচনায় বুধবার এআইএফএফ কর্তাদের সঙ্গে টেলি কনফারেন্সিং-র মাধ্যমে আইএসএল কর্তারা বৈঠকে বসছে বলে খবর পাওয়া গিয়েছে।

কবে হবে আইএসএল

কবে হবে আইএসএল

ঠিক ছিল, সেপ্টেম্বরে শুরু হবে ২০২০-র আইএসএল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা আর সম্ভব নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে, অক্টোবর-নভেম্বরের আগে আইএসএল শুরু করা সম্ভব নয় বলে এআইএফএফ সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+