আইএসএল খেলবে কি ইস্টবেঙ্গল? ফেডারেশনের বৈঠকে কোন আভাস?

আইএসএল খেলবে কি ইস্টবেঙ্গল? ফেডারেশনের বৈঠকে কোন আভাস?

যেনতেন-প্রকারেণ আগামী মরশুমের আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল। সে লক্ষ্যে লকডাউনের মধ্যেও একের পর এক ভারতীয় তারকাকে নিজেদের শিবিরে চূড়ান্ত করে ফেলছেন লাল-হলুদ কর্তারা। তবে ফেডারেশনের তরফে পাওয়া আভাসে ইস্টবেঙ্গলের উদ্বেগ বেড়েছেই বলা চলে।

আই লিগে ইস্টবেঙ্গল

আই লিগে ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে যাওয়া আই লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের থেকে ১৬ পয়েন্ট কম পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। লিগের শুরুর দিকটা খুব একটা ভালো না হলেও শেষের দিকে দুর্দান্ত খেলেছে লাল হলুদ।

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সের যথাক্রমে মহম্মদ রফিক আলি সর্দার ও লোকেন মেইতেই-কে তাদের শিবিরে সই করানোর কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। আই লিগ খেলা ক্লাব টিআরএইউ এফসি-র তরুণ তারকা ওয়াহেমবাম লুয়াং-কে পরের মরশুমে লাল-হলুদে খেলতে দেখা যাবে। আইএসএলে খেলার প্রস্তুতি নিয়েই ইস্টবেঙ্গলের এই পদক্ষেপ বলে মনে করেন দলের সমর্থকরা।

বুধবারের বৈঠক

বুধবারের বৈঠক

সূত্রের খবর, বুধবার রাতে আইএসএলের মার্কেটিং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেখানে ইস্টবেঙ্গল নিয়ে কোনও পক্ষই কোনও শব্দ খরচ করেনি বলে খবর। এমনকী আইএসএলে নতুন দলের অন্তর্ভূক্তি নিয়েও ওই বৈঠকে কোনও কথা হযনি বলে ফেডারেশন সূত্রে খবর।

কবে হবে আইএসএল

কবে হবে আইএসএল

ঠিক ছিল, সেপ্টেম্বরে শুরু হবে ২০২০-র আইএসএল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা আর সম্ভব নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে, অক্টোবর-নভেম্বরের আগে আইএসএল শুরু করা সম্ভব নয়। সেক্ষেত্রে এএফসি-র নিয়ং মেনে ৯ মাসের লিগ ও সব দলের ২৭টি করে ম্যাচ আয়োজন করা মুশকিল হয়ে দাঁড়াতে পারে। তার মধ্যে নতুন দলের অন্তর্ভূক্তি সমস্যা বাড়াতে পারে বলে ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+