শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

এখনও শুরু হয়নি বাঙালির ফুটবল মরসুম। মাঠে নামেনি ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের মতো ক্লাবগুলি। কলকাতা লিগ শুরু হতেও বাকি বেশ কয়েক দিন।

এখনও শুরু হয়নি বাঙালির ফুটবল মরসুম। মাঠে নামেনি ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের মতো ক্লাবগুলি। কলকাতা লিগ শুরু হতেও বাকি বেশ কয়েক দিন। আর তার আগেই ডার্বির উত্তাপে গা সেঁকার সুযোগ পেয়ে গেল ফুটবলপাগল বাঙালি। সৌজন্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের অনূর্ধ্ব-১৯ দল।

শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

সোমবার টাটা ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৯ দলকে ৪-১ ব্যবধানে হারিয়ে ১২২তম আইএফএ শিল্ডের ফাইনালে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল। ফলে ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছে যাওয়ায় দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানের জয় চাইছিলেন ফুটবল প্রেমীরা। আর সেটাই ঘটল মঙ্গলবার। দ্বিতীয় সেমিফাইনালে সেল বার্নপুরের অনূর্ধ্ব-১৯ দলকে ২-১ গোলে হারিয়ে শিল্ডের ফাইনালে জায়গা করে নেয় মোহনবাগানের ছোটরা।

ফলে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি চিরকালীন দুই প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গত ১৫ বছরে এই প্রথম শিল্ডের ফাইনালে মুখোমুখি হচ্ছে লাল-হলুদ এবং সবুজ-মেরুন।

বৃহস্পতিবার বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। ডার্বিতে নামার আগে যদিও সুবিধাজনক জায়গা রয়েছে ইস্টবেঙ্গলই। শিল্ডে তাদের অতীতের পরিসংখ্যান, মোহনবাগানের তুলনায় অনেকটাই ভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+