যুবভারতীকে গ্রিন সিগন্যাল, আই লিগের প্রথম ম্যাচের জট কাটল ইস্টবেঙ্গলের
২৬ তারিখ যুবভারতীতে আইএসএলের ম্যাচ খেলবে এটিকে আর ২৮ তারিখে সেখানেই খেলবে ইস্টবেঙ্গল। রাজ্য ক্রীড়া দফতর দিল সায়।
আর বাধা রইল না ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়াতে। দু'দিনের পার্থক্যে যে যুবভারতীতে ম্যাচ খেলা যাবে না সেই নির্দেশিকা বদলে দিল পশ্চিমবঙ্গ সরকার।

অবশেষে জট কাটল। ২৮ নভেম্বর যুবভারতীতেই হবে ইস্টবেঙ্গল বনাম আইজল ম্যাচ। নিয়মিতই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে অবেশেষ পুরো বিষয়টির নিষ্পত্তি করা হয়।
এবার ইস্টবেঙ্গলে-র দ্বিতীয় সমস্যা কীভাবে টিকিট বন্টন করা হবে। শুধু টিকিট ছাপালেই তো হবে না তাতে বসাতে হবে সরকারি শিলমোহর। মঙ্গলবার ম্যাচের আগে সময়টা অনেকটা কমে যাওয়ায় কী করে সমর্থকদের কাছে টিকিট পৌঁছবে সেটা একটা বড় চিন্তা।
তবে সমর্থকরা আশাবাদী যখন স্টেডিয়াম পাওয়ার মত সবচেয়ে বড় সমস্যা মিটে গেছে , তখন এই সমস্যাও আর খুব বড় হবে না। যদি ম্যাচ খেলা না হত তাহলে আই লিগের শুরুতেই বড় ধাক্কা খেত লালহলুদ শিবির। কারণ তাহলে গতবারের চ্যাম্পিয়ন আইজল এফসি-কে ওয়াকওভার দিতে হত।












Click it and Unblock the Notifications