আগামী মরসুমে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের স্ট্রাইকারকে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল
নতুন মরসুমের জন্য দল গঠনে তৎপর ইস্টবেঙ্গল। নতুন মরসুমে ভালো দল করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে ইনভেস্টার কোম্পানি ইমামি। ফরোয়ার্ড লাইনে আরও শক্তিশালী করতে এবার একজন ভাল দেশীয় স্ট্রাইকার নিতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট।
ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভার থাকছেন এটা চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই। তাঁর পাশে দেখা যেতে পারে বাঙালি স্ট্রাইকার রহিম আলিকে। চেন্নাইইন এফসি থেকে রহিমকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। এমনকি রহিমকে দলে নিতে দক্ষিণী দলটিকে মোটা অংকের ট্রান্সফার ফ্রি দিতেও রাজি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই রহিমের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে অনুর্ধ ১৭ বিশ্বকাপ খেলা স্ট্রাইকারকে দলে নিতে হলে আরও মোটা টাকা খরচ করতে হবে ইমামিকে।


সদ্য সমাপ্ত হওয়া মরসুমে অর্ধেকটা সময় সবুজ মেরুন জার্সিতেই খেলেছিলেন লেনি । কিন্তু গ্লেন মার্টিনস দলে যোগ দেয়ার পরই লেনিকে ছেড়ে দেয় এটিকে মোহনবাগান। মরসুমের শেষ দিকটা এফসি গোয়ার হয়ে খেলেন লেনি। ফলে এখন গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এই পরিস্থিতিতে তাঁকে কতটা পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন হয়েছে।

কোচ কার্লোস কুয়াদ্রাত চূড়ান্ত হবার পরেই দল গঠনে জোড় কদমে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। কোচের সঙ্গে আলোচনা করেই দল গঠন করা হচ্ছে। সূত্রের খবর নতুন কোচ নাকি ডিফেন্সে একজন এশীয় কোটার বিদেশি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সব মিলিয়ে বিগত কয়েক বছরের তুলনা এবার কিন্তু দল গঠনে অনেক বেশি তৎপর ইস্টবেঙ্গল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications