শেষ মুহূর্তে ত্রাতা কোলাডো, চার্চিলের বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচাল ইস্টবেঙ্গল

শেষ মুহূর্তে ত্রাতা কোলাডো, চার্চিলের বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচাল ইস্টবেঙ্গল

টানা দুই ম্যাচ জিতে ছন্দে ফেরার পর ফের তাল কাটল ইস্টবেঙ্গলের। চার্চিলের বিরুদ্ধে এদিন ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ লাল-হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত অবশ্য কোনও রকমে হার বাঁচাল ইস্টবেঙ্গল।

ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ০-১ ব্য়বধানে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে হাইমে স্যান্টোস কোলাডো গোল করেন। ৯৫ মিনিটের এই গোলের স্কোরলাইন ১-১ করে লড়াইয়ে ফিরল লাল-হলুদ বাহিনী। যুবভারতী থেকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। এই ড্রয়ের পর ১৪ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মারিও রিভেরার দল। ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে রয়েছে চার্চিল।

ফের ধাক্কা, ঘরের মাঠে হেরে বসল ইস্টবেঙ্গল, কাঁটা সেই প্রাক্তনি প্লাজা

একে দলের অন্দরে ক্রোমা ও নতুন কোচ মারিও রিভেরার মধ্যে অম্ল-মধুর সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। যার মধ্যে এদিন জিতলে জয়ের হ্যাটট্রিকে সব সমালোচনা পিছনে ফেলে লিগের লড়াইয়ে সম্মানজনক অবস্থায় ফেরার সুযোগের সামনে ছিল দল। পরিবর্তে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে কোনও রকমে হার বাঁচিয়ে সম্মানরক্ষা কর লাল-হলুদ ব্রিগেড। কোলাডোর প্রথম শট চার্চিল গোলরক্ষক কিথান আটকে দিলেও ফিরতি বসে স্প্যানিশ ফুটবলার কোলাডো গোল করে দলকে সমতায় ফেরান।

অন্যদিকে পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে চার্চিলকে এগিয়ে দিয়েছিলেন উইলিস প্লাজা। দুই মরসুম আগে ময়দানে এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেল গিয়েছিলেন। পরের পর ম্যাচে তেকাঠিতে বল জড়াতে ব্যর্থ হওয়ায় 'গোলকানা প্লাজা' বলে দুর্নাম জুটেছিল। দল বদলের পর অবশ্য চার্চিলের হয়ে শেষ মরসুমে দারুণ খেলেছেন।

এদিনও প্রাক্তন ক্লাব ইস্টবেঙ্গলের ঘরে এসে গোল করে যেন পুরনো হিসেবে মিলিয়ে দেন প্লাজা। লাল-হলুদ রক্ষণে মেহতাব সিং জটলা থেকে বল ক্লিয়ারে ভুল করলে সেই সুযোগে গোল করে যান প্লাজা। ম্যাচের ১০ মিনিটে গোল করে চার্চিলকে এগিয়ে দেন। শেষ বাঁশির কিছুক্ষণ আগে পর্যন্ত তেকাঠি অক্ষত রাখতে পারলে প্লাজার গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত চার্চিল ব্রাদার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+