জোবি জাস্টিনের লড়াকু গোল, তিন পয়েন্ট ঘরে আনতে পারল না ইস্টবেঙ্গল

অ্যারোজের বিরুদ্ধে ম্য়াচ জেতার পর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের 

বর্ষশুরুর আনন্দটা ধরে রাখতে পারল না । গোয়ার ম্যাচ থেকে তিন পয়েন্ট আনার যথাসাধ্য চেষ্টা করলেও মাত্র এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১ গোলে।

জাস্টিনের লড়াকু গোল, তিন পয়েন্ট আনতে পারল না ইস্টবেঙ্গল

এদিন ম্যাচের ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জোবি জাস্টিন। দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া লালডানমাওইয়া রালতেকে বল বাড়িয়ে দেন। কারণ তাঁকে মার্ক করছিলেন না বিপক্ষের কোনও ফুটবলার। জোবি জাস্টিন সেই বলই হেড দিয়ে জালে জড়িয়ে দেন। দারুণ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে এগিয়ে।

এদিকে দ্বিতীয়ার্ধে চার্চিল ব্রাদার্সকে দুরন্ত গোলে শোধ করিয়ে দেন কোফি মেহাক। চার্চিলের জার্সি গায়ে এদিনই প্রথম ম্যাচেই গোল পেয়ে গেলেন তিনি। ১-১ স্কোরলাইন করে দেন তিনি।

এদিন অবশ্য গোলহীণ উইলিস প্লাজাকে প্রথম একাদশে রাখেননি কোচ খালিদ জামিল। জোবি জাস্টিনকে সামনে রেখেই আক্রমণ সাজিয়েছিলেন। কিন্তু দলকে প্রয়োজনীয় তিন পয়েন্ট এনে দিতে ব্যর্থ হন তিনি। ৮৩ মিনিটে জাস্টিনকে তুলে নিয়ে প্লাজাকে নামান ইস্টবেঙ্গল কোচ। যদিও লাভের লাভ হয়নি। এদিকে এদিনের ম্যাচ ড্র করলেও লিগ টেবলের এক নম্বরেই রইল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে তাদের ঝোলায়।

লিগ টেবলের দু নম্বরে থাকা মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২। যদিও এই মুহূর্তে তারা ইস্টবেঙ্গলের থেকে দু ম্যাচ কম খেলে রয়েছে। বাগানের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+