মাঝমাঠের জন্যে ভারতের এই ফুটবলারকে এবার নিতে পারে ইস্টবেঙ্গল
মাঝমাঠের জন্যে ভারতের এই ফুটবলারকে এবার নিতে পারে ইস্টবেঙ্গল
করোনা লকডাউনের মাঝের সময়কে দারুণভাবে কাজে লাগিয়ে আগামী মরসুমের জন্যে দল গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার লাল-হলুদের টার্গেট সি কে ভিনিথ।

বুধবার চার ফুটবলারকে নেওয়ার ঘোষণা
বুধবার চার ফুটবলার নেওয়ার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাতে ইস্টবেঙ্গলে সেই করেন মোহনবাগানকে গত মরসুমে আই লিগ দেওয়া গোলকিপার শংকর রায়। সেই সঙ্গে কিগান পেরেরা, গিরিক খোসলা এবং মহম্মদ ইর্শাদকে নিয়েছে ইস্টবেঙ্গল।

লাল-হলুদে আগামী মরসুমে অভিজ্ঞদের মধ্যে যারা
ইস্টবেঙ্গল এবছর দারুণ সব ফুটবলার নিয়েছে। দলে বলবন্ত সিং, গুরতেজ সিং,কেভিন লোবো, শেহনাজ সিংদের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছেন।

টার্গেট এবার সি কে ভিনিথ
ইস্টবেঙ্গল ক্লাব এবার আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে কেরালার সি কে ভিনিথকে সই করাতে চায়। ক্লাবের সঙ্গে ভিনিথের সঙ্গে কথাও হয়েছে।

কোথায় সমস্যা
পারিবারিক কারণে এই মুহূর্তে কেরালা ছাড়তে চাইছেন না ভিনিথ। শেষ পর্যন্ত ভিনিথ ইস্টবেঙ্গলে খেলেন কিনা,সেটাই এখন দেখার। মাঝমাঠে ভিনিথ জুড়লে আগামী মরসুমে লাল-হলুদের শক্তি আরও বাড়তে চলেছে বলা যায়।

দেশের হয়ে ভিনিথ কটি ম্যাচ খেলেছেন
জাতীয় দলের হয়ে সি কে ভিনিথ ৭ টি ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে আইএসএলের দল জামশেদপুর এফসিতে খেলেন তিনি।

কোন কোন ক্লাবে খেলেছেন ভিনিথ
বেঙ্গালুরু, কেরালা ব্লাষ্টার্স, চেন্নাইয়ান এফসি, জামেশদপুরের হয়ে খেলেছেন ভিনিথ। ২০১১ সালে থেকে ভারতীয় ফুটবলে নামডাক ভিনিথের।












Click it and Unblock the Notifications