লাল হলুদের র্যাডারে নতুন বিদেশি, জেনে নিন খোঁজ খবর
বিদেশি বাছাই পর্ব জোরকদমে চলছে ইস্টবেঙ্গল-মোহনবাগান দু'শিবিরেই। জেনে নিন খবর
হন্ডুরাসের জাতীয় লিগে ভিদা ক্লাবের হয়ে খেলা মার্সেলো এসপিনালকে বড়শিতে গাঁথতে চলেছে ইস্টবেঙ্গল। রিও অলিম্পিক্সে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। ফলে নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। এর আগে মেসির বিপক্ষে খেলা ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল। এবার সেই তালিকায় যোগ হল নেইমারের বিরুদ্ধে খেলা প্লেয়ার।

খেলেন ডিফেন্সে, তবে প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাতেও তাঁকে ব্যবহার করা যায়।
এই মার্সেলোর সঙ্গেই কথা অনেকদূর এগিয়ে গেছে ইস্টবেঙ্গলের। মাত্র ২৪ বছরের মার্সেলোর সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে লালহলুদ কর্তৃপক্ষের।

এদিকে একদিন আগেই মোহনবাগান নিজেদের এশীয় কোটার বিদেশি আলেকজেন্দ্রো ফেরেইরাকে নিশ্চিত করেছে। অজি এই সেন্ট্রাল মিডফিল্ডার আই লিগে খেলবেন












Click it and Unblock the Notifications