আশা আছে বলে পিঠ বাঁচানোর চেষ্টা খালিদের, বারাসতে জ্বলল ক্ষোভের আঁচ ,দেখুন ভিডিও

ডার্বি হারের পর কলকাতা ময়দানে আছড়ে পড়েছিল প্রতিবাদ। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রতিবাদ জানাতে এসেছিলেন সমর্থকরা। এবার প্রতিবাদ হল বারাসত স্টেডিয়ামে -র বাইরে। 

লিগ টেবলের তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। পয়েন্ট ২০। খাতায় কলমে এখনও সুযোগ থাকছে আই লিগ জয়ের। খালিদ জামিল জানিয়েছেন সমর্থকদের আস্থা ধরে রাখতে। মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ২-২ ড্র করেছে ইস্টবেঙ্গল।

আশা আছে বলে পিঠ বাঁচানোর চেষ্টা খালিদের

কোচের স্তোক বাক্যেও অবশ্য ক্ষোভ মিটছে না। এদিন বারাসতে ফের হল ইস্টবেঙ্গলের বিক্ষোভ। সমর্থকদের ক্ষোভের আঁচে বাদ গেলেন না কর্মকর্তা থেকে কোচ কেউই। আই লিগ জয়ী খালিদ জামিল ইস্টবেঙ্গলে এসেছিলেন স্বপ্ন দেখিয়ে। কিন্তু মরশুমের এই মুহূর্তে যা অবস্থা স্বপ্ন একদিকে ফিকে অন্যদিকে ধূসর। সমর্থকদের বিক্ষোভে জবাবদিহি চাওয়া হয় কেন তাঁদের সাধের ক্লাবকে এরকমভাবে নষ্ট করে দিচ্ছেন ক্লাব কর্তা , বিশেষত তাঁদের আঙুল অ্যালভিটো ডি কুনহার দিকে।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1545293012175053%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1545271138843907%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1545270148844006%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

শুধু এদিকে এই সব বিদ্রোহের পরেও খালিদ ছাড়াও পেনাল্টি মিস করা কাটসুমি উসা জানিয়েছেন যা ভুল তাঁরা করছেন তার দায় তাঁদেরই। তবুও সমর্থকরা যেন তাঁদের ওপর আস্থা না হারান। তবে খালিদই হোক বা কাটসুমি তাঁদের শুকনো কথায় চিঁড়ে আদৌ ভিজছে না তা বোঝাই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+