মোহনবাগানকে আটকে দেওয়া অ্যারোজ নিষ্প্রভ, নতুন বছরের প্রথম ম্যাচেই জয়ের ধারায় ইস্টবেঙ্গল
নেরোকা এফসি-র কাছে আটকে যাওয়ার পর ফের জয়ের ধারায় ইস্টবেঙ্গল।
Football
oi-Debalina
By Debalina Dutta
বর্ষশেষে হালকা দুঃখ লেগে ছিল লালহলুদ সমর্থকদের মধ্যে। নেরোকা এফসি-র বিরুদ্ধে দু পয়েন্ট মাঠে রেখে আসতে হয়েছিল। কিন্তু বছরের শুরুটা ভরে গেল আনন্দে। অ্যারোজের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।
গ্রাফিক্স সৌজন্যে : ইন্দ্রাণী সরকার
ইস্টবেঙ্গল জার্সি গায়ে গোল পাওয়াটাকে অভ্যাস করে ফেলেছেন কাটসুমি। জাপানি বোমা নিয়মিত গোল করে চলেছেন এই মরশুমে। মোহনবাগানে যেখানে বেশির ভাগ ম্যাচেই গোলে অ্যাসিস্ট করার নায়ক থাকতেন কাটসুমি, তিনি খালিদের টিপসে নিজেকেআরও অনেকটা পরিণত করে নিয়েছেন। পাশাপাশি এই ম্যাচে গোল পেলেন দারুণ ফর্মে থাকা আল আমনা।
এদিন শুরু থেকেই তরুণ অ্যারোজ ফুটবলারদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিল ইস্টবেঙ্গল। গত ম্যাচে মাতোসের ছেলেরা আটকে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। কিন্তু ইস্টবেঙ্গলকে আর আটাকাতে পারল না তারা। লাল হলুদের জার্সি গায়ে গোল করেন আল আমনা, কাটসুমি। ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আমনা, আর ১৬ মিনিটে ব্যবধান বাড়ান কাটসুমি। যদিও প্রথমেই গোল করে এগিয়ে গেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। তবে এদিন নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি অ্যারোজ। এদিনের জয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবল শীর্ষে রয়ে গেল তারা। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছয়।