স্টিফেনের উপস্থিতিতেই শুরু ইস্টবেঙ্গলের অনুশীলন, প্রতিপক্ষ দলগুলির জন্য সাবধানবাণী ব্রিটিশ কোচের

সকালে পা রেখেছিলেন কলকাতায়। আর বিকেলেই স্টিফেন কনস্টানটাইন হাজির ইস্টবেঙ্গলের অনুশীলনে। নিজেদের মাঠে দলের প্রথম দিনের অনুশীলন দেখতে ভিড় জমিয়েছিলেন দেড়-দুই হাজার দর্শক। গ্যালারি থেকে তাঁরা স্টিফেনের নামে জয়োধ্বনি দিয়ে অভিবাদন জানালেন, স্বাগত জানালেন ফুটবলারদেরও। ইস্টবেঙ্গলের পরিকাঠামো খুশি করেছে ব্রিটিশ কোচকে।

স্বাগত স্টিফেন

স্বাগত স্টিফেন

আজ বিমানবন্দরে সকালে হেড কোচ স্টিফেন কনস্টানটাইন এসে পৌঁছান। দেবব্রত সরকার-সহ ইস্টবেঙ্গল কর্তাদের পাশাপাশি লগ্নিকারী ইমামির প্রতিনিধিরাও ছিলেন। বিমানবন্দরে লাল হলুদ উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় স্টিফেনের হাতে। বিমানবন্দরেও প্রচুর সমর্থক ভারতীয় দলের প্রাক্তন কোচকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। ভারতের মাটিতে কোচিংয়ের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন স্টিফেন। দু-বার তিনি ভারতের কোচ হয়েছিলেন, ভারতে ক্লাব কোচিংয়ে অবশ্য এই প্রথম। বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত স্টিফেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন।

অনুশীলন শুরু

অনুশীলন শুরু

ইমামি ইস্টবেঙ্গলের তরফে গতকালই জানানো হয়েছিল বিনো জর্জের তত্ত্বাবধানে লাল হলুদ ফুটবলাররা বিকেল তিনটে থেকে অনুশীলনে নামবেন। সেই সঙ্গে ১৩ জন ফুটবলারের তালিকাও প্রকাশ করা হয়। বিনো জর্জ ডুরান্ড কাপ ও কলকাতা লিগে কোচিং করাবেন। আইএসএলে থাকবেন স্টিফেনের সহকারী হিসেবে। ইতিমধ্যেই কেরলের সন্তোষজয়ী দলের কিছু ফুটবলারকে নিয়ে ঘরোয়া লিগের জন্য দল গড়া হয়েছে। আইএসএলের লক্ষ্যে আরেকটি দল গড়া হবে। গতকালের প্রকাশিত তালিকার ১৩ ফুটবলারের সঙ্গে গোলকিপার শুভাশিস রায়চৌধুরীও আজ দলের সঙ্গে অনুশীলন করলেন। মূল দল ও রিজার্ভ দল প্রথম দিন এক ঘণ্টা করে অনুশীলন করল।

সমর্থকদের উন্মাদনা

সমর্থকদের উন্মাদনা

স্টিফেন কনস্টানটাইনের দিকেই এদিন সকলের নজর ছিল। মূল দলকে হাল্কা অনুশীলন করালেন। রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল তাঁকে। জনা তিরিশেক ফুটবলার এদিন ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করলেন। প্রায় আড়াই বছর পর বল গড়াল ইস্টবেঙ্গল মাঠে। ইস্টবেঙ্গলের আকাদেমির খুদে ফুটবলারদের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটান ব্রিটিশ কোচ। পরে বলেন, ফুটবল খেলার সময় গ্যালারিতে দর্শকদের থাকা সব সময়ই ভালো অনুভূতি। ফলে ফুটবল মাঠে যে দর্শকরা গ্যালারিতে ফিরছেন সেটা সত্যিই ভালো লাগছে।

কনস্টানটাইনের হুঙ্কার

কনস্টানটাইনের হুঙ্কার

স্টিফেন কনস্টাইন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি এখানে হারতে আসিনি। তবে এটাও বলছি না প্রথম বছরেই আইএসএল জিতব। অন্য দলগুলির তুলনায় আমাদের অনুশীলন শুরু হতে কিছুটা দেরি হলো। কিন্তু একটা কথা নিশ্চিতভাবেই বলতে চাই, প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে পছন্দ করবে না। অর্থাৎ ব্রিটিশ কোচ এটা বুঝিয়ে দিলেন, যে দল ইস্টবেঙ্গল গড়তে চলেছে তা যথেষ্টই সমীহযোগ্য। যে কারণে লাল হলুদের মুখোমুখি হতে ভয়ই পাবে প্রতিপক্ষরা। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই সাফল্যের রাস্তা খোলার অপেক্ষায় কনস্টানটাইন।

শনিবারই বিদেশিদের নাম ঘোষণা?

শনিবারই বিদেশিদের নাম ঘোষণা?

ভারতীয় দলের কোচ হিসেবে এ দেশের ফুটবলের পরিকাঠামো হাতের তালুর মতো চেনেন। ফলে বিদেশি হলেও ফুটবলারদের মনোভাব বা এ দেশের পরিকাঠামো অনুযায়ী দলকে বিভিন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে অসুবিধা হবে না স্টিফেনের। তিনি বলেন, ভারতের কোচ ছিলাম। এবার ক্লাব কোচিংয়ে। আরও বেশি সময় ফুটবলারদের দিতে পারব। রিজার্ভ দল, আকাদেমির দল থেকে ভালো ফুটবলার তুলে আনাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন স্টিফেন। ক্লাব সূত্রে খবর, শনিবার বিদেশিদের নাম ঘোষণা করা হবে। বিদেশি ফুটবলার বাছাইয়ে স্টিফেনের উপরেই ভরসা রেখেছে ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+