নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকারের সই ইস্টবেঙ্গলে, কোচ হয়ে আসতে চলেছেন রিয়ালের প্রাক্তন হেড স্যার

২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে কোস্তারিকার ডিফেন্সের মূল স্তম্ভ জনি অ্যাকোস্টা জামোরাকে সই করানোর পর নতুন চমক ইস্টবেঙ্গলের। নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার মহম্মদ গাম্বোকে সই করাল লাল-হলুদ শিবির।

সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপ শেষেই কোস্তারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে সই করানোর পর নতুন চমক ইস্টবেঙ্গলের। ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে কোস্তারিকার ডিফেন্সের মূল স্তম্ভ জনি অ্যাকোস্টা জামোরাকে জালে তোলার পর, নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার মহম্মদ গাম্বোকে সই করাল লাল-হলুদ শিবির।

নাইজেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকারকে সই ইস্টবেঙ্গল, কোচ হয়ে আসতে চলেছেন রিয়ালের প্রাক্তন হেড স্যার

৩০ বছর বয়সী এই হাই প্রোফাইল স্ট্রাইকারের বায়োডাটা বেশ আকর্ষণীয়। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার নাইজেরিয়ার জাতীয় দলের জার্সিতে সাতটি ম্যাচে করেছেন একটি গোল। ২০১৩ ফিফা কনফেডারেশন কাপের জন্য বাছা নাইজেরিয়া দলের অন্যতম স্তম্ভ ছিলেন গাম্বো। স্পেনের বিরুদ্ধে প্রথম দশে না থাকলেও পরিবর্তন হিসেবে কনফেডারেশন কাপে খেলেন তিনি।

স্ট্রাইকার হলেও লেফট উইংয়েও খেলতে পারেন গাম্বো। যে ক্লাবের হয়ে ক্লাব ফুটবলে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সেই ক্লাবের হয়ে দীর্ঘ ১২ বছর খেলে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে ভারতে পা রাখছেন গাম্বো। একটা সময়ে নাইজেরিয়ার অন্যতম প্রতিভাবান স্ট্রাইকার বলা হত তাঁকে। নাইজেরিয়ার ক্লাব কান পিনার্সের হয়ে ১২ বছরে মোট ২০০টি ম্যাচ খেলে গাম্বো। এক যুগ কাটানো কান পিনার্সের হয়ে গাম্বোর গোল সংখ্যা ৭০টি।

ক্লাব সূত্রে খবর, ডার্বির আগেই শহরে গাম্বোকে নিয়ে আসার তোড়জোড় শুরু করে দিয়েছে তারা। তবে, এখন প্রশ্ন একটাই। ডার্বির আগে শহরে এলেও, ডার্বিতে তাঁকে খেলানোর কি ঝুকি নেবে ইস্টবেঙ্গল? কারণ নতুন ক্লাবে এলে সহ খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে গাম্বোকে। এর পাশাপাশি ভারতীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং বিমান যাত্রার ধকল কাটিয়ে তরতাজা হতেও বেশ কটা দিন সময় চলে যাবে। ফলে সেট টিমের সঙ্গে প্র্যাকটি না করিয়ে এবং বোঝপড়া ঠিক ঠাক মতো না তৈরি হলে হয়তো গাম্বোকে প্রথম একাদশে রাখবে না ইস্টবেঙ্গল। তবে, প্রয়োজন হলে পরিবর্তন হিসেবে তাঁকে ব্যবহার করতেই পারে লাল-হলুদ শিবির।

অন্য দিকে, শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ইউথ ডেভলপমেন্ট কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। রিয়ালের যুব দলের পাশাপাশি সামলেছেন রিয়াল মাদ্রিদ ক্যাসিলার দায়িত্বও, যা রিয়াল মাদ্রিদের রিজার্ভ দল বা রিয়াল মাদ্রিদ বি বলেই পরিচিত।

ডার্বির আগেই এই হাই প্রোফাইল কোচকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ডার্বিতে তাঁকে ইস্টবেঙ্গলের বেঞ্চে দেখা গেলে অবাক হওয়ার কিচু থাকবে না। আই লিগকে পাখির চোখ করেই সই করানো হচ্ছে এই স্প্যানিশ কোচকে। তিন বছরের চুক্তি হতে পারে তাঁর সঙ্গে। আই লিগের আগে নয়া এই স্প্যানিস কোচ যাতে গোটা দলকে সেট করে বোঝাপড়া বাড়িয়ে নিতে পারেন সেই কারণেই কলকাতা লিগের মাঝ পথেই আনা হতে পারে তাঁকে। তবে, একা আসবেন না আলেয়ান্দ্রো। শোনা যাচ্ছে নিজের দুই সহকারীকে সঙ্গে করে নিয়ে আসবেন তিনি।

এই পরিস্থিতিতে গভীর সঙ্কটে ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিকের ভবিষ্যত। ক্লাব মারফত জানা গিয়েছে, নতুন কোচ যদি চান তবেই টিডির দায়িত্বে থাকবেন সুভাষ। পুরোটাই নির্ভর করবে নয়া স্প্যানিস কোচের উপর।

তবে, একটা বিষয় পরিস্কার করে বলে দেওয়া যায় স্প্যানিস কোচ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলে চাকরি যেতে চলেছে বর্তমান লাল-হলুদ কোচ বাস্তব রায় এবং সহকারী কোচ রঞ্জন চৌধুরির। যেহেতু নিজের সহকারী নিজেই আনবেন আলেয়ান্দ্রো, সেখানে এই দুই কোচের যে কোনও ভূমিকাই থাকবে না, তা দিনের আলোর মতোই স্পষ্ট। তবে, যাই হোক না কেন, আগামী এক সপ্তাহের মধ্যেই পরিস্কার হয়ে যাবে পুরো চিত্রটা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+