রিয়াল মাদ্রিদের ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা এই ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল

রিয়াল মাদ্রিদের ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা এই ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল

শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিচ্ছেদ হয়েছে বহু টানাপোড়েনের পর। এখনও নতুন ইনভেস্টার ঠিক করেনি লাল-হলুদ। এখনও নতুন ইনভেস্টার বা বিনিয়োগকারী ঠিক না হলেও দল গোছানোর কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল ক্লাব। এ বার কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ত কাপ সহ একাধিক টুর্নামেন্ট খেলবে বলে আগেই জানানো হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এ বার সেই লক্ষ্যেই দল গড়ার কাজ শুরু করল লাল-হলুদ।

রিয়াল মাদ্রিদের ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা এই ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল

বেশ কিছু ঘরোয়া ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল প্রাথমিক কথা বলে রাখলেও তাঁদের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। এ বার মরসুমের প্রথম বিদেশি ফুটবার সই করাল লাল-হলুদ। গত মরসুমে এফসি গোয়ার অধিনায়ক ইভান গঞ্জালেজকে প্রি কন্ট্রাক্ট সই করাল ইস্টবেঙ্গল। দুই বছরের জন্য প্রাথমিক চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। এফসি গোয়ার সঙ্গে ইভানের চুক্তি মে মাসে শেষ হচ্ছে। তাই চূড়ান্ত চুক্তিপত্রে সাক্ষর হয়নি তাঁর। মে মাসের পর ফ্রি ট্রান্সফারে লাল-হলুদে যোগ দেবেন স্পেনের এই ডিফেন্ডার।

রিয়াল মাদ্রিদের ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা এই ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল

বিগত কিছু মরসুমে স্প্যানিশ ডিফেন্ডারের পারফরম্যান্স ছিল নজরকাড়া। আইএসএল-এর দলগুলির চোখ ছিল ইভানের উপর। তবে, অন্য কোনও দল স্কোয়াড নতুন করে তৈরি করার আগেই ইভানের সার্ভিস নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। লাল-হলুদের দেওয়া প্রস্তাবে বেশ পছন্দ হওয়াই ইভান নিজেই দেরি করতে চাননি। এফসি গোয়ায় খেলার আগে ৩২ বছরের স্প্যানিশ তারকা খেলেছিলেন কালচারাল লিওনেসার হয়ে। সেই দলের অধিনায়কত্বও করেছেন এই দক্ষ ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে বেড়ে উঠেছেন ইভান। ২০০৮-২০১২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ সি দলের হয়ে খেলেছেন তিনি। ২০১২-১৩ মরসুমে তিনি খেলেন ডিপোর্টিভো লা করুনার বি দলে। ২০১৩-১৪ মরসুমে কনকুইন্সের হয়ে খেলেন ইভান। ২০১৪-১৫ মরসুমে কালচারাল লিওনেসার জার্সি দেখা গিয়েছে তাঁকে। ২০১৫-১৬ মরসুমে রেসিং ফেরল ছিল তাঁর গন্তব্য়। ২০১৬ সালে ফের তাঁর প্রত্যাবর্তন ঘটে কালচারালে। ক্লাবটির হয়ে ২০১৯-২০২০ সাল মরসুমের শেষ পর্যন্ত খেলেছিলেন তিনি। ২০২০ সালে এফসি গোয়ার হয়ে সই করেন ইভআন গঞ্জালেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+