প্লাজা-মিচেল নেমে পড়লেন লালহলুদ অনুশীলনে, কলকাতা লিগের চূড়ান্ত প্রস্তুতিতে ইস্টবেঙ্গল
আটে আটের লক্ষ্যে ঘর গোছানো জারি ইস্টবেঙ্গলের। সোমবার আইএফএ অফিসে সই করলেন ১৮ জন লালহলুদ ফুটবলার।
ফোকাসে রয়েছে 'আটে- আট'। আর তার লক্ষ্যেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। জাতীয় দলের দায়িত্ব সেরে সোমবারই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন লালহলুদের দুই বিদেশি
উইলিস প্লাজা ও কার্লাইল মিচেল।

এদিন আইএফএ-তে একসঙ্গে ১৮ জন ফুটবলার ইস্টবেঙ্গলের হয়ে সই সারলেন। তালিকায় রয়েছেন কেভিন লোবো, গ্যাব্রিয়েল ফার্নান্ডেজ, রিচার্ড কোস্তা, ইয়ামিলোঙ্গাব, চুল্লোভা, মহম্মদ রফিক, লালডালমিয়া, দিব্যেন্দু সরকার, মেহতাব সিং, দীপক, লুই ব্যারেটো, ভিপি সুহায়ের এবং অর্ণব মন্ডল।

আইএসএল- আই লিগের দড়ি টানাটানির বাজারে কলকাতা লিগের জন্য মোটামুটিভাবে দল গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার আসল কাজ টিম কম্বিনেশন তৈরি করে ফেলা। আই লিগ জয়ী খালিদ জামিলের প্রথম হার্ডল হতে চলেছে কলকাতা লিগ।
এদিন সন্ধ্যায় প্রয়াত স্বপন বলের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাব তাঁবুতে এক স্মরণ সভা আয়োজন করা হয়েছিল। সেখানে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বহু বর্তমান ও প্রাক্তন ফুটবলার,ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications