বেনিয়মের জল্পনা উড়িয়ে অবশেষে ফুটবলারদের চুক্তিপত্র পাঠাল ইস্টবেঙ্গল
বেনিয়মের জল্পনা উড়িয়ে অবশেষে ফুটবলারদের চুক্তিপত্র পাঠাল ইস্টবেঙ্গল
বেনিয়মের জল্পনা উড়িয়ে অবশেষে আগামী মরশুমের জন্য সই করা ফুটবলারদের চুক্তিপত্রের প্রতিলিপি পাঠাতে শুরু করল ইস্টবেঙ্গল। করোনা ভাইরাসের জেরে লকডাউনে ফুটবলাররা ক্লাব তাঁবুতে আসতে না পারায় মেল মারফত এই কাজের প্রক্রিয়া শুরু হয়েছে বলে লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়েছে।

নতুন ২০ ফুটবলার
আগামী মরশুমের জন্য নতুন ২০ জন ফুটবলার ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন। তাঁরা হলেন মিলন সিং, মহম্মদ রফিক, এগুয়েনসন লিংডো, রিনো অ্যান্টো, সিকে ভিনিথ, বিকাশ সাইনি, প্রীতম সিং, অনিল চাভান, গিরিক খোসলা, শংকর রায়, কিগান পেরেইরা, মহম্মদ ইরশাদ, বিকাশ জাইরু, কেভিন লোবো, শেহনাজ সিং, লোকেন মেইতেই, রফিক আলি সর্দার, অনগৌসানা লুয়াং, গুরতেজ সিং, নবীন গুরুং, লালরাম চুল্লোভা ও বলবন্ত সিং।

কোয়েস দ্বন্দ্ব
দ্বন্দ্বের জেরে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে বিনোয়োগকারী সংস্থা কোয়েস। ফলে দুই মাসের বেতন থেকে বঞ্চিত হয়েছেন লাল-হলুদের ফুটবলাররাও। অন্যদিকে কোয়েস নিজেদের হাতে ক্লাবের স্পোর্টিং রাইটস রেখে দেওয়ায়, আগামী মরশুমের জন্য সই করা ফুটবলারদের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

জল্পনা
কোয়েসের সঙ্গে টানাপোড়েনের ভিত্তিতে খবর রটে গিয়েছিল যে আগামী মরশুমের জন্য সই করা নতুন ২০ জন ফুটবলারদের চুক্তিপত্রের প্রতিলিপি ফেরত দিতে পারবে না ইস্টবেঙ্গল। এমনকী স্পোর্টিং রাইটস ফেরত না পাওয়া পর্যন্ত লাল-হলুদ শিবির কোনও ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বলেও দাবি করা হয়। কোয়েসের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদের প্রমাণ পত্র ইস্টবেঙ্গলকে এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এআইএফএফ-ও।

ইস্টবেঙ্গলের জবাব
তবে ফুটবলার ভবিষ্যত নিয়ে কোনও আপাস করার পক্ষপাতি যে তাঁরা নন, তা সাফ জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। যে বা যারা ফুটবলারদের চুক্তিপত্র ফেরত না দেওয়ার জল্পনা রটাচ্ছে, তাদের একহাত নিতে ছাড়েনি লাল-হলুদ শিবির। জানিয়েছে, আগামী মরশুমের জন্য সই করা ফুটবলারদের চুক্তিপত্রের প্রতিলিপি পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে কোয়েসের কাছ থেকে ক্লাবের স্পোর্টিং রাইটস ফেরত নিতে যে তাঁরা চেষ্টার কসুর করছেন না, তা জানাতেও ভোলেননি লাল-হলুদ কর্তারা।












Click it and Unblock the Notifications