Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল, গোলশূন্য ড্রয়ের ফলে বিদায় নিল মোহনবাগান সুপার জায়ান্ট

সুপার কাপে কলকাতা ডার্বি গোলশূন্য ড্র। যার সুবাদে গোলপার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

ফতোরদায় নেহরু স্টেডিয়ামে গোলমুখ খুলতে না পেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল অস্কার ব্রুজোর প্রশিক্ষণাধীন লাল হলুদ। কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল। তার মধ্যে ২৪ মিনিটের মাথায় মিগুয়েল ফেরেইরার বাড়ানো বলে মাথা ছুঁইয়ে গোল করার চেষ্টা করেন বিপিন সিং। তা ক্রসবারে লেগে ফিরে আসে। ৪১ মিনিটে আপুইয়ার শট সোজা চলে যায় লাল হলুদের গোলকিপার প্রভসুখন সিং গিলের হাতে।

এই ম্যাচ ড্র হলেই ইস্টবেঙ্গলের শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে যাবে, তা জানা ছিল আগেই। তবু মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে গোল করার তাগিদটাই ধরা পড়ল না। বৃষ্টিভেজা মাঠে হতশ্রী ফুটবল খেলার মাশুল দিয়ে তাই হোসে মোলিনার দলকে শেষ অবধি ছিটকেই যেতে হলো টুর্নামেন্ট থেকে।

প্রশ্ন থেকে যাচ্ছে মোলিনার স্ট্র্যাটেজি নিয়েও। জেসন কামিংসকে তিনি মাঠে নামালেন সাহাল আবদুল সামাদের জায়গায়, তখন ম্যাচের বয়স ৬৩ মিনিট। এরপর ৭৫ মিনিটে তিনি তিনটি পরিবর্তন করলেন। দিমিত্রি পেত্রাতস, রবসন আর দীপক টাংরিকে নামিয়ে। যদিও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কামিংস, রবসনরা মাঝেমধ্যে গোল করার চেষ্টা চালালেও লাল হলুদের রক্ষণভাগ এদিন ছিল কার্যত দুর্ভেদ্য। প্রভসুখনকেও সেভাবে সমস্যায় ফেলতে পারেননি সবুজ মেরুন ফুটবলাররা। রবসনের শট দারুণভাবে ব্লক করেন আনোয়ার আলি।

৭৯ মিনিটে পিভি বিষ্ণু, হিরোশি ইবুসুকিরা নেমে কাঙ্ক্ষিত গোলের চেষ্টা করলেন। মোহনবাগান সুপার জায়ান্ট রক্ষণভাগকেও বিব্রত রাখার চেষ্টা করেন তাঁরা। শেষ অবধি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ায় ছুটি হয়ে যায় বাগানের। শেষ চার নিশ্চিত হয়ে গেল লাল হলুদের। যদিও সাউল ক্রেসপোর চোট কিছুটা হলেও সেমিফাইনালের আগে চিন্তায় রাখবে ব্রুজোদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+