বৃষ্টিভেজা দিনে 'রেনবো' মুছে মশাল জ্বালাল ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক সুহের ভিপি-র

কলকাতা লিগে শনিবার অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। জয় দিয়ে শুরু অভিযান।

শনিবার লালহলুদ জনতার নয়নের মণি হয়ে উঠলেন সুহের ভিপি। বিদেশি তারকাদের থেকে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়ে লালহলুদ জার্সি গায়ে জ্বলে উঠলেন কেরালার এই তরুণ। সুহেরের হ্যাটট্রিকের সুবাদে ৪-১ গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল।

রেনবো-র বিরুদ্ধে কলকাতা লিগে শনিবার অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। আল আমনা-উইলিস প্লাজারা বড় কছু করে দেখাবে এই আশায় বৃষ্টি মাথায় নিয়ে ইস্টবেঙ্গল গ্যালারি ভরিয়ে দেয় লালহলুদ জনতা। আটে আটের লক্ষ্যে খালিদ জামিলের ছেলেরা শুরু থেকেই আক্রমণ শানায়। ১৫ মিনিটে আল আমনার ফ্রিকিক রেনবোর বার ছুঁয়ে বাইরে চলে যায়। তবে এর এক মিনিটের মধ্যেই বাঁ দিক থেকে উঠে ইস্টবেঙ্গলকে প্রথম গোল পাইয়ে দেন সুহের ভিপি। এরপরও বারবার রেনবোর দুর্বল রক্ষণ ভেঙে এগিয়ে যাচ্ছিলেন লালহলুদ ফুটবলাররা। ৪৩ মিনিটে ফের গোল। এবারও গোলদাতা সুহের। তবে এবার ডানদিক থেকে উঠে বাঁ পায়ের নিখুঁত শটে গোলে বল জড়িয়ে দেন।

বৃষ্টিভেজা দিনে 'রেনবো' মুছে মশাল জ্বালাল ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক সুহের ভিপি-র

২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ করার পর দ্বিতীয়ার্ধেও চাঙ্গা হয়ে নামে ইস্টবেঙ্গল। নামার মিনিট খানেকের মধ্যেই ফের গোল। হ্যাটট্রিক সেরে নেন সুহের ভিপি। গোটা মাঠে দৌড়ে খেলেন চুল্লোভা, ব্র্যান্ডনরা। ইস্টবেঙ্গল জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেই ৭২ মিনিটে গোল করেন ব্র্যান্ডন। ৭৭ মিনিটে একটি গোল শোধ করে প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলতে আসা রেনবো। গোল করেন ছোট্টু। উত্তর চব্বিশ পরগণা থেক প্রথমবার কোনও দল কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ করে নিয়েছে। এরপরও ইস্টবেঙ্গল ফুটবলাররা গোলের সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়েনি।

তবে মরশুমের প্রথম ম্যাচে দলের ছন্দ দেখে খুশি লালহলুদ সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+