লালহলুদ ছেড়ে এবার সাদাকালোয়, প্লাজা থাকছেন কলকাতাতেই
ডার্বির পরই দল খুইয়েছিলেন, তবে কলকাতা ছাড়তে হল না উইলিস প্লাজাকে।
আই লিগ ছেড়ে সোজা আইএসএলে খেলতে যাচ্ছেন উইলিস প্লাজা এই গুঞ্জনে যখন ফুটবল মহলে কান পাতা দায়, ঠিক তখনই প্লাজাকে তুলে নিল মহমেডান স্পোর্টিং।

ইস্টবেঙ্গলের ব্রাত্য বিদেশিকে আই লিগ দ্বিতীয় ডিভিশনের জন্য উইলিস প্লাজাকে সই করাল সাদা-কালো শিবির।
এ মরশুমের শুরুতেও একবার কথা হয়েছিল প্লাজাকে ছেড়ে দেওয়ার কিন্তু খালিদ আস্থা রাখতে চেয়েছিলেন এই তারকার ওপর । কিন্তু লাগাতার গোলহীণতা তার ওপর আবার ডার্বি হারের বিষফোঁড়া। এরপরই দফায় দফায় বৈঠক শেষে কোচের সম্মতিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই স্ট্রাইকারকে ছেড়ে দেয় লাল-হলুদ। ইস্টবেঙ্গল ছাড়ার পর আই লিগের ক্লাব চেন্নাই সিটি এফসি যোগাযোগ শুরু করে প্লাজার সঙ্গে। কথাবর্তা এগিয়েছিল অনেকটাই। পাকা চুক্তি প্রায় সেরেই ফেলেছিলেন চেন্নাই সিটি এফসির কর্তারা। কিন্তু হঠাৎই তাঁকে দলে নেওয়ার বিষয় বেঁকে বসে চেন্নাইয়ের দলটি।
এই অবস্থায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই স্টাইকারকে নিজেদের দলে সই করাল তৃতীয় প্রধান মহমেডান স্পোটিং। এ দিন ক্লাব তাঁবুতে চুক্তিতে সই করে দেন প্লাজা। প্লাজার হাতে এ দিন সাদা-কালো জার্সি তুলে দেন ক্লাব সচিব।












Click it and Unblock the Notifications