রেনবোর বিরুদ্ধে মশাল জ্বালানোর অঙ্গীকার ইস্টবেঙ্গলের, সোমবার নামছে বাগানও

কলকাতা লিগে শনিবার অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। সোমবার থেকে শুরু মোহনবাগানের

শনিবার নিজেদের মাঠে এবারের কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। আটে আটের লক্ষ্য নিয়ে রেনবোর বিরুদ্ধে লিগ অভিযানে নামছে লালহলুদ। টানা সাতবারের লিগ জয়ীদের ওপর সমর্থকদেরও বাড়তি প্রত্যাশা। প্রতিপক্ষ রেনবো। প্রত্যাশার চাপ নিয়ে লিগ অভিযানে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচেই বিরুদ্ধে চার প্রধান ফুটবলারদের বাদ দিয়ে দল সাজাচ্ছেন খালিদ জামিল।

শনিবার অভিযান শুরু ইস্টবেঙ্গলের

লিগ অভিযানে নামার আগে শুক্রবার টিমকে ঝালিয়ে দেখে নিলেন লাল-হলুদ কোচ। জাতীয় দলে ডাক পেয়ে ক্লাব ছেড়েছেন অর্ণব, রফিক, নিখিল, সালামরঞ্জন। তাই অন্য পরিকল্পনা ঘুরছে এখন ইস্টবেঙ্গল কোচের মাথায়। প্রথম ম্যাচে তিন বিদেশিকেই মাঠে নামাচ্ছেন লাল-হলুদ কোচ। প্লাজ়া এখনও ছন্দে না আসায় বেশি ভরসা করছেন আল আমনার ওপর। তাঁর সঙ্গে মাঝমাঠের দায়িত্ব সামলাবেন ব্রেনডন, রিচার্ড কোস্তা ও ডানমাইওয়া, রক্ষণে মিচেল, মেহতাব সিং, সামাদ ও চুলোভা।

সোমবার অভিযান শুরু করবে মোহনবাগান

এদিকে সোমবার এবারের কলকাতা লিগে অভিযান শুরু করবে মোহনবাগান। প্রতিপক্ষ পিয়ারলেস। তার আগে শুক্রবার ফ্লাডলাইটে অনুশীলন করল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা। সাত বছর কলকাতা লিগ না জেতার কষ্ট ভুলিয়ে দিতে বদ্ধপরিকর কলকাতা লিগে বাগানের কোচ। প্রস্তুতি ম্যাচে ভালই পারফরমেন্স সবুজমেরুণের তরুণ ব্রিগেডের। এবার তাই বড় মঞ্চে নিজেদের ঝালিয়ে নিতে তৈরি তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+