গ্যালারি থেকে পড়ল ইঁট, জয়ের ধারায় অবিচল ইস্টবেঙ্গল
মাঠে অল্প গন্ডগোলের মধ্যেই জয়ের ধারা অব্যহত রাখল ইস্টবেঙ্গল
জিতেই চলেছে ইস্টবেঙ্গল। বুধবার সাদার্ন সমিতির বিরুদ্ধে জিতে টানা চতুর্থ ম্যাচে জয় হাসিল করল লালহলুদ শিবির। যদিও এদিনের জয়ে এক ফোঁটা বিস্বাদ মিশিয়ে দিল গ্যালারির একটা ছোট গন্ডগোল।

সাদার্ন সমিতির বিরুদ্ধে ৩-০ গোলে জিতল খালিদ জামিলের ছেলেরা। এদিন ম্যাচের ৭ মিনিটে রালতের গোলে এগিয়ে যায় লালহলুদ শিবির। পিছনের থেকে আসা পাস নিয়ে দ্রুত সাদার্ন রক্ষণ ভেদ করে উঠে গোল করেন রালতে। একাই তিন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে দেন দলকে। শুরু থেকেই একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে অবশ্য গোলের ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ১-০ গোলে এগিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রেখেই খেলছিল খালিদ জামিলের ছেলেরা। ৫৭ মিনিটে ডানদিকে থেকে আসা ক্রস নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন সামাদ আলি মল্লিক। লালহলুদ জার্সি গায়ে এদিন প্রথম গোল পেলেন আল আমনা। প্লাজার ফেরত আসা শট গোলে পৌঁছে দেন এই বিদেশি।
এদিন ৩-০ গোলে ম্যাচ জিতলেও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বাঁ দিকের উইং এখনও একেবারেই সচল ন. ইস্টবেঙ্গলের।ফলে সব আক্রমণই একদিক থেকেই আসছে। শুধু তাই নয়, এদিনের ম্যাচে হালকা দর্শক অসন্তোষও চোখে পড়েছে। পুলিশি হস্তক্ষেপে বড় কিছু না হলেও দ্রুত নিজেদেরকে আরও গুছিয়ে নিতে হবে ইস্টবেঙ্গলকে।












Click it and Unblock the Notifications