মনা দা-র টিপসে গোল খরা কাটলো দিশি স্ট্রাইকারদের, তবে জয় এখনও অধরা
মোহনবাগানের বিরুদ্ধে হারের পর অনেক জল গড়িয়েছে গঙ্গায়, কিন্তু মিনার্ভা ম্যাচেও বদলালো না লালহলুদের ভাগ্য।
মনা দা-র টিপসে দেশি স্ট্রাইকার পায়ে গোল। আসলে পুরোনো দিনের পোড় খাওয়া ময়দানি কোচ জানেন দলের ফুটবলারদের মধ্যে কী করে আগুন ভরে দিতে হয়। আর এদিন সেটাই দেখল বারাসত। মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধেও প্রথামার্ধে সেই একইভাবে গোলমুখ খুঁজে পেতে ব্যর্থ ইস্টবেঙ্গল। এদিন লিগ শীর্ষে থাকা মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণ শানাতে শুরু করেছিল লালহলুদ। কিন্তু গোলমুখ খুঁজে পেতে ব্যর্থ তারা।

শুকদেব সিং ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। সেন্ট্রাল ডিফেন্ডার একটা লম্বা বল কমলপ্রীত সিংয়ের শট গোলে মারেন। লালহলুদের গোলরক্ষক উবেদ বলটি ধরে ফেললেও রিবাউন্ড বলে গোল করে যান তিনি।
এদিকে ৩৩ মিনিটে পাঞ্জাবের দলটির ফের গোল করে। এবার গোলদাতা গেয়লসে। চেঞ্চো নিজের দলের জন্য দ্বিতীয় গোলটি করেন। ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুলে গোল করে যান তিনি।
কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ ঝাঁঝালো পারফরম্যান্স দেয় তারা। একের পর এক আক্রমণে ঝলসে যেতে থাকে পাঞ্জাব রক্ষণ। ৫০ মিনিটে অবশ্য পেনাল্টি মিস করেন কাটসুমি উসা। লালহলুদের গোলখরা প্রথমে কাটান জোবি জাস্টিন। ৫৯ মিনিটে কাটসুমির দারুণ সাজানো বল গোলে ঢুকিয়ে দেন জাস্টিন। এদিকে এরপরেও একের পর এক লালহলুদ আক্রমণ আছড়ে পড়তে থাকে। সুফল মেলে নির্ধারিত সময়ের খেলা বাকি থাকার এক মিনিট আগে গোল করে যান আনমার্কড ব্র্যান্ডন। এই গোলটিরও নেপথ্যে কাটসুমি। তবে এরপর আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোনও পক্ষই।
তবে এদিন ড্র করে প্রাথমিক ধাক্কাটা কাটালেও ইস্টবেঙ্গল মাত্র এক পয়েন্ট পেল। ১২ ম্যাচে -র ৫ টিতে জিতে ২০ পয়েন্ট তাদের। এদিকে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট না হলেও ১ পয়েন্টেই খুশি মিনার্ভা। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের।












Click it and Unblock the Notifications