ইস্টবেঙ্গলের হাহাকার মুছে দিয়ে জয়ের নায়ক কার্লাইল মিচেল

কলকাতা লিগে জয়ের ধারা অব্যহত ইস্টবেঙ্গলের।

কলকাতা কাস্টমসের বিরুদ্ধে হাড্ডাহড্ডি লড়াই করে কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল ইস্টবেঙ্গল। এদিন কাস্টমসকে ২-০ গোলে হারাল খালিদ জামিলের ছেলেরা।

প্রথম ম্যাচে রেনবোর বিরুদ্ধে ধুন্ধুমার ফুটবল দিয়ে এবারের কলকাতা লিগে অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সুহের ভিপি এদিন অনেক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করছিল লালহলুদ শিবির। চুলোভা- রালতেরা শুরু থেকেই ঝাঁঝালো আক্রমণ করছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেও উইলিস প্লাজা বা আল আমনা কেউই রঙ দেখাতে ব্যর্থ।

ইস্টবেঙ্গলের হাহাকার মুছে দিয়ে জয়ের নায়ক হন্ডুরাসের কার্লাইল মিচেল

প্লাজা এদিনও গোলের কাছাকাছি পৌঁছেও গোল মুখে সঠিক শট করতে ব্যর্থ। অন্যদিকে আল আমনা এখনও দলের সঙ্গে সঠিক ভাবে মানিয়ে নিতে পেরেছেন বল বোঝা গেল না। কখনও ওয়ান টাচ ফুটবল খেলছেন কখনও আবার বল হল্ড করছেন, কিন্তু দলের সতীর্থরা তার খেলা বুঝতে পারলেন না। মাঝমাঠের খেলাতেও ছন্দ খুঁজে পেল না ইস্টবেঙ্গল।

কিন্তু ২-০ বিপক্ষকে হারানোর কৃতিত্ব গেল কার্লাইল মিচেলের। ৭০ মিনিটে কেভিন লোবোর কর্ণার দুরন্ত হেডে কাস্টমসের গোলে বল পাঠিয়ে দলের হয়ে স্কোরলাইন ১-০ করে দেন। এরপর ৯৩ মিনিটে ফের এক সেটপিস মুভমেন্টে সামাদ আলি মন্ডলের ডান পায়ের ইনস্টেপ দিয়ে ভাসানো বল স্পটজাম্প করে গোল করেন কার্লাইল মিচেলের।

ইস্টবেঙ্গলের হাহাকার মুছে দিয়ে জয়ের নায়ক হন্ডুরাসের কার্লাইল মিচেল

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে গোল আছে এই ডিফেন্ডারের । এদিন লালহলুদের জার্সি গায়ে জোড়া গোল করে দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ক্লাবকে এনে দিলেন কার্লাইল মিচেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+