পুরনো রোগেই মরছে ইস্টবেঙ্গল, স্ট্রাইকারদের নেই গোল, আইজলের বিরুদ্ধে ড্র লালহলুদের

চার্চিলের বিরুদ্ধে ম্যাচের পর আইজলের বিরুদ্ধেও ড্র ইস্টবেঙ্গলেক

বর্ষশুরুর আনন্দময় হয়েছিল। কিন্তু তারপর থেকেই পুরোন রোগ ঘাড়ে চেপে বসেছে ইস্টবেঙ্গলের। মঙ্গলবার দিন আইজলের বিরুদ্ধে ম্যাচে গোলশূন্য ড্র করল লালহলুদ।

পুরোন রোগেই মরছে ইস্টবেঙ্গল, স্ট্রাইকারদের নেই গোল, আইজলের বিরুদ্ধে ড্র লালহলুদের

স্ট্রাইকারদের গোলখরা, কিম্বা গোল অন্ধত্ব যা বলতে চান বলে নিতে পারেন। কারণ না হলে বোধহয় ইস্টবেঙ্গল ফুটবলাররা আর জাগবেন না। আইজল এফসি-র বিরুদ্ধে ফের গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। গোটা ৯০ মিনিট দৌড়েও একবারের জন্য গোলমুখ খুলতে ব্যর্থ লালহলুদ শিবির। এর আগের ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১ গোলে এগিয়েও ড্র করেছিলেন তাঁরা। এ ম্যাচেও সেই একই গোল মুখে খুঁজে না পাওয়ার পুরোন অসুখেই ভুগল ইস্টবেঙ্গল।

গোটা মরশুমে বারবারই উইলিস প্লাজা- গোলমুখ খুঁজে পাচ্ছেন না অভিযোগের জেরে চার্চিল ম্যাচের মতো এদিনও তাঁকে প্রথম একাদশে রাখেননি কোচ খালিদ জামিল। ফলে ফের একবার সুযোগ পেয়েছিলেন জোবি জাস্টিন, রালতেরা।

চার্চিল ম্যাচে একটি মাত্র গোল করেছিলেন জোবি জাস্টিন। এদিন কিছুই করতে পারলেন না তাঁরা। গোলমুখ খুলতে ব্যর্থ এ মরশুমে ইস্টবেঙ্গলকে বহু ম্যাচে তিন পয়েন্ট এনে দেওয়ার নায়ক কাটসুমি ও আল আমনাও। ফলে এদিনের ম্যাচে ড্র করে লিগ টেবলের দু নম্বরেই রয়ে গেল তারা। ১০ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৯। অন্যদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা মিনার্ভা পাঞ্জাবের পয়েন্ট ২২। অর্থাৎ ১ ম্যাচ কম খেলেও পাঞ্জাবের দলটি ইস্টবেঙ্গলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে।

.@eastbengalfc focusing on three points today!
Half an hour to kick off!#HeroILeague #AFCvKEB pic.twitter.com/wumufCM55T
— Hero I-League (@ILeagueOfficial) January 16, 2018

রবিবার মরশুমের ফিরতি ডার্বি , গত ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে হেরেছে ইস্টবেঙ্গল। তারপর বাগানের অবশ্য খোলনলচে বদলে গেছে। কিন্তু ইস্টবেঙ্গল যদি খোলনলচে বদল না চায় তাহলে এই ড্র -র ধাক্কা কাটিয়ে তাদের সেই বড় গাঁঠ পেরোতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+