পথ দুর্ঘটনায় মারা গেলেন আশিয়ান জয়ী ফুটবলার

পথ দুর্ঘটায় মারা গেলেন ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী দলের সদস্য কালিয়া।

চলে গেলেন কালিয়া কুলোথুঙ্গান। পথ দুর্ঘটনায় মারা গেলেন ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী ফুটবলার। জানা যাচ্ছে আজ ভোর রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় ফুটবলের অন্যতম সফল এই তারকা।

পথ দুর্ঘটনায় মারা গেলেন আশিয়ান জয়ী ফুটবলার

থাঞ্জাভুরে নিজের বাড়ির কাছেই প্রাণ হারান তামিলনাডুর এই ফুটবলার। আশিয়ান কাপ ছাড়াও লাল-হলুদের জার্সিতে সুভাষ ভৌমিকের কোচিংয়ে পর পর দু'বছর জাতীয় লিগ জেতেন তিনি। ইস্টবেঙ্গলের জার্সিতে জিতেছেন ফেডারেশন কাপও। আশিয়ান জয়ী কোচ সুভাষ ভৌমিকের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন কুলো।

পথ দুর্ঘটনায় মারা গেলেন আশিয়ান জয়ী ফুটবলার

কেরিয়ারের সোনালি মুহূর্ত ইস্টবেঙ্গলে কাটানোর পর তিনি দু'বছর খেলেন মহামেডান স্পোটিংয়ের জার্সিতে। ২০০২ থেকে ২০০৭ থেকে পর্যন্ত কলকাতায় কাটানোর পর দু'বছরের জন্য মুম্বই এফসিতে যোগ দেন কালিয়া।

২০০৯ সালে ফের কলকাতা ফুটবলে প্রত্যাবর্তন হয় তাঁর। কলকাতায় নিজের দ্বিতীয় ইনিংস তিনি শুরু করেন মোহনবাগানের জার্সিতে। এক মরসুম সবুজ-মেরুন জার্সিতে কাটানোর পর দু'বছরের জন্য ভিভা কেরলে যোগ দেন কুলোথুঙ্গান।

দু'বছর কেরলে কাটানোর পর ২০১২ সালে ভবানীপুরের হয়ে সই করেন কুলো। ভবানীপুর থেকেই ফুটবল কেরিয়ারকে বিদায় জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+