শিলিগুড়িতে ইস্টবেঙ্গল রোডের উদ্বোধন, প্রাক্তন ফুটবলারদের বর্ণাঢ্য শোভাযাত্রা

মোহনবাগানের পর ইস্টবেঙ্গল। শিলিগুড়িতে রাস্তার নামকরণ হল লাল হলুদ ক্লাবের নামে। শিলিগুড়ি পৌর নিগমের এক ঐতিহাসিক পদক্ষেপ, শতবর্ষ প্রাচীন ক্লাবের নাম অনুসারে শহরের একটি রাস্তার নাম রাখা হল "ইস্টবেঙ্গল রোড"।কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হল উদ্বোধনী অনুষ্ঠান।

ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম, চেয়ারম্যান দেবশ্রী প্রতুল চক্রবর্তী । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ ক্লাবের কর্মসমিতির সদস্যগণ। ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা, শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস্যগণ এবং লাল হলুদ সদস্য - সমর্থকেরা।

১
Photo Credit: ছবি ইস্টবেঙ্গল মিডিয়া

রবিবার শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের আয়োজনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০ নম্বর গেট থেকে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, যাতে অংশ নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার কৃষেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জি সহ আরো অনেকে I। শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব, শিলিগুড়ি ইস্টবেঙ্গল সদস্য-সমর্থক, বিভিন্ন কোচিং ক্যাম্পের ছাত্র ছাত্রী, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা ও ক্লাবের কর্তারা।

২
Photo Credit: ছবি ইস্টবেঙ্গল মিডিয়া

মোহনবাগানের পর ইস্টবেঙ্গল। শিলিগুড়িতে রাস্তার নামকরণ হল লাল হলুদ ক্লাবের নামে। কয়েকদিন আগেই শিলিগুড়িতে মোহনবাগানের নামে রাস্তা হয়েছে।এবার ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হল গেটওয়ে অব পাহাড়ে।উত্তরবঙ্গের ইস্টবেঙ্গল সমর্থকদের খুশির দিন। প্রিয় ক্লাবের রাস্তার ‌নামকরণ হল শিলিগুড়ি শহরে।

শিলিগুড়ি পৌর নিগমের এক ঐতিহাসিক পদক্ষেপ, শতবর্ষ প্রাচীন ক্লাবের নামে রাখা হল রাস্তার নাম । সরণীর নাম দেওয়া হয়েছে "ইস্টবেঙ্গল রোড"।রবিবার শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের আয়োজনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০ নম্বর গেট থেকে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

৩
Photo Credit: ছবি ইস্টবেঙ্গল মিডিয়া

শোভাযাত্রাতে অংশ নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার কৃষেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়রা।ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও পা মেলালেন এই পদযাত্রায়। বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশ নেন প্রচুর ইস্টবেঙ্গল সদস্য সমর্থক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+