পাহাড়ি লাজংকে থামাল লাল-হলুদ, বিশাল ব্যবধানের জয়ে যেন ডার্বি হারের পাপস্খলন ইস্টের

শিলং লাজংয়ের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের। বৃষ্টিভেজা মাঠে দুরন্ত মশাল জ্বালালেন লালহলুদ ফুটবলাররা।

তাঁকে পারফরম্যান্স দিতেই হত। আর সেই চাপটা মাথায় নিয়েই ডার্বির প্রথম একাদশে এনেছিলেন পাঁচটা পরিবর্তন। অর্ণব মন্ডল অধিনায়ক হয়ে মাঠে ফিরতেই আই লিগ মরশুমের প্রথম জয়টা হাসিল করে নিল ইস্টবেঙ্গল। আইজলের বিরুদ্ধে ম্যাচে ড্র , তারপর বাগানের বিরুদ্ধে হার ,সে সব মুছে দিয়ে এদিন এক ঝকঝকে ইস্টবেঙ্গলকে দেখল লালহলুদ জনতা।

 পাহাড়ি হাওয়াকে থামিয়ে জ্বলে উঠল মশাল

পরপর দুটো ম্যাচ জিতে কলকাতায় এসেছিল শিলং লাজং। আর সেই দলকে কার্যত ফুটবল ভুলিয়ে দিল ইস্টবেঙ্গল। শিলং লাজংয়ের জয়রথ থামিয়ে দিয়ে ৫-১ গোলে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। এদিন ম্যাচের শুরু থেকেই শিলং লাজংয়কে আক্রমণে ছিঁড়ে খেল লাল হলুদ ব্রিগেড। প্রথমে খেলার ১৩ মিনিটে দারুণ গোল করে দলকে এগিয়ে দেন আল আমনা। এদিনের লালহলুদ জার্সি গায়ে আমনার গোল ফের একবার তাঁর জাত চেনাল।

পাহাড়ি হাওয়াকে থামিয়ে জ্বলে উঠল মশাল

১৮ মিনিটে ব্যবধান বাড়ান এডু। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে খেলা শেষ করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে নেমেই ফের আক্রমণ শানাতে শুরু করে লাল হলুদ। দিনটা শুরু করেছিলেন আমনা। কিন্তু শনিবাসরীয় বারাসতটা যেন ছিল লালডানমাওইয়া রালতের। ৫২ মিনিটে গোল করে স্কোরলাইন ৩-০ করে দেন রালতে। এর মিনিট দশেকের মধ্যেই ফের গোল করে নিজের জোড়াটি সেরে নেন এই পাহাড়ি ঝড়। একটা পাহাড়ি দলকে একাই স্তব্ধ করে দিলেন।

পাহাড়ি হাওয়াকে থামিয়ে জ্বলে উঠল মশাল

এরপর অবশ্য রালতে-র হ্যাটট্রিকের সুযোগ খেয়ে নেন কাটসুমি উসা। ৭৯ মিনিটে লালহলুদের পাওয়া পেনাল্টি থেকে গোল করে যান তিনি। ৮৬ মিনিটে একটি গোল শোধ করে শিলং লাজং। দল দুরন্ত পারফর্ম করায় স্বস্তিতে কোচ খালিদ জামিল। তবে এদিনও একইরকম নিষ্প্রভ রইলেন উইলিস প্লাজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+