কোয়েসের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ইস্টবেঙ্গলে তিন পুরনো ফুটবলারের আগমন!

কোয়েসের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ইস্টবেঙ্গলে তিন পুরনো ফুটবলারের আগমন!

বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে ফুটবলারদের বেতন নিয়ে টানাপোড়েনের মধ্যেই অতীতে খেলে যাওয়া তিন ফুটবলারকে ঘরে ফেরাতে চলেছে ইস্টবেঙ্গল। এই তিন ফুটবলারকে পেয়ে দল শক্তিশালী হবে বলেই মনে করছেন লাল-হলুদের সমর্থকরা। জেনে নিন তাঁদের নাম।

শেহনাজ-বিকাশ-কেভিন

ইস্টবেঙ্গলের একটা সূত্র মারফত জানা গিয়েছে, গত মরশুমে এটিকে-র জার্সিতে খেলা শেহনাজ সিং-কে আগামী মরশুমে লাল-হলুদ শিবিরে দেখা যাবে। মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেলা গোয়ান মিডফিল্ডার কেভিন লোবোকে ইস্টবেঙ্গল ফের সই করাতে চলেছে বলে খবর। অন্যদিকে সদ্য শেষ হওয়া আইএসএলে জামশেদপুর এফসি-র হয়ে খেলা বিকাশ জাইরুকেও ইস্টবেঙ্গল, তাদের শিবিরে ফেরাতে চলেছে বলে সূত্রের খবর।

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা যথাক্রমে মহম্মদ রফিক আলি সর্দার ও লোকেন মেইতেই-কে সই করিয়েছে ইস্টবেঙ্গল। আই লিগ খেলা ক্লাব টিআরএইউ এফসি-র তরুণ তারকা ওয়াহেমবাম লুয়াং-কে পরের মরশুমে লাল-হলুদে খেলতে দেখা যাবে বলে খবর। আইএসএলে খেলার প্রস্তুতি নিয়েই ইস্টবেঙ্গলের এই পদক্ষেপ বলে মনে করেন দলের সমর্থকরা। যদিও সেই সম্ভবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

আই লিগে ইস্টবেঙ্গল

আই লিগে ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে যাওয়া আই লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের থেকে ১৬ পয়েন্ট কম পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। লিগের শুরুর দিকটা খুব একটা ভালো না হলেও শেষের দিকে দুর্দান্ত খেলেছে লাল হলুদ। আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মেরিনার্সরা। একই পথে হাঁটতে উদ্যোগী ইস্টবেঙ্গলও। যদিও সে পথে বিস্তর বাঁধার সম্মুখীন লাল-হলুদ।

ইস্টবেঙ্গলের কোচ

ইস্টবেঙ্গলের কোচ

ক্লাব ও স্পনসরারের দ্বন্দ্বের মধ্যেই স্প্যানিশ মারিও রিভেরাকেই সম্ভবত দায়িত্বে বহাল রাখতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, স্প্যানিশ কোচ মারিও রিভেরা ও তাঁর ডেপুটি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, রজত গুহ, সৈকত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠক সারেন। বৈঠকে লাল-হলুদের প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহা ও চন্দন দাসও উপস্থিত ছিলেন বলে খবর। সেই বৈঠকেই আগামী মরশুমের জন্য মারিও রিভেরাকেই কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লাল-হলুদ সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+