Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবির-মশাল-আতশবাজিতে মাতোয়ারা লাল হলুদ, সুপার কাপ চ্যাম্পিয়নদের নিয়ে বাঁধনহারা উচ্ছ্বাস ইস্টবেঙ্গল মাঠে

East Bengal: কলকাতা বিমানবন্দরে ইস্টবেঙ্গল দল আজ পৌঁছেছিল বিকেল সাড়ে তিনটেয়। কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন দলকে বিমানবন্দরের বাইরেই আনা যাচ্ছিল না।

বিমান অবতরণের ঘণ্টাখানেক পর ইস্টবেঙ্গল দল বাসে ওঠার জন্য বের হতেই দেখা গিয়েছিল আবেগের সুনামি। যা আছড়ে পড়ল লাল হলুদ তাঁবুতেও। মহানগরের রাজপথের রংও যে আজ লাল হলুদ।

East Bengal: আবির-মশাল-আতশবাজিতে মাতোয়ারা লাল হলুদ

বিমানবন্দর থেকে ক্লাব তাঁবুতে চ্যাম্পিয়নদের পৌঁছতে লাগল ৪ ঘণ্টার বেশি সময়। টিম বাসের দুই পাশে, সামনে-পিছনে কয়েকশো স্কুটি, বাইক। ম্যাটাডোরকে লাল-হলুদে রাঙিয়েও সমর্থকরা সঙ্গী হলেন টিম বাসের। শহরের বেশ কয়েকটি জায়গায় থামল বাস। দলকে জানানো হলো উষ্ণ অভ্যর্থনা। আতশবাজির রোশনাইয়ে চলতে থাকল সেলিব্রেশন।

টিম বাস থেকেই ফেসবুক লাইভ করছিলেন ইমামি কর্তা রাহুল টোডি। গোটা আবহ যে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত, ফুটবলার ও সাপোর্ট স্টাফরা তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন তা দেখা যাচ্ছিল। ইস্টবেঙ্গল মাঠের গ্যালারিতেও কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে তিলধারণের জায়গা ছিল না।

ক্লাব তাঁবুতে দল পৌঁছতেই আরও জোরে উচ্চারিত হলো জয় ইস্টবেঙ্গল স্লোগান। তারই মধ্যে দেবব্রত সরকারের নামে সমর্থকরা জয়ধ্বনি দিতেই, ইস্টবেঙ্গলের এই শীর্ষকর্তা তাঁদের অনুরোধ করলেন এই স্লোগান না দিতে। তাঁর কথায়, হেড কোচের পরিকল্পনা ফুটবলাররা সফলভাবে বাস্তবায়িত করাতেই এসেছে এই সাফল্য।

কোচ, ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়েনি এতটুকু ক্লান্তি। সমর্থকদের আবেগে ভেসে ক্লাব তাঁবুতে প্রবেশ নায়কদের। ইস্টবেঙ্গল তাঁবুতে রাখা হলো ট্রফি। এরপর তা নিয়ে যাওয়া হয় মাঠে। কোচ, ফুটবলাররা মাঠে প্রবেশ করতেই আবেগের বাঁধ ভাঙল। নিরাপত্তাবেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠের ভিতরে জোয়ারের জলের মতো প্রবেশ কয়েক হাজার সমর্থকের।

তারই মধ্যে কেক কাটলেন কার্লেস। চলল মিষ্টিমুখের পালা। বিকেলে ক্লাব তাঁবুতে চ্যাম্পিয়ন দলকে নিয়ে পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। কিন্তু বিকেল সাড়ে তিনটেয় কলকাতায় পৌঁছনো দলের যে ক্লাবে আসতে সন্ধ্যা গড়িয়ে যাবে তা বোঝা গিয়েছিল দমদম বিমানবন্দরের পরিস্থিতি দেখেই।

ক্লাবের পতাকা তাই সময়মতোই উত্তোলন করেন সভাপতি প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার। ইস্টবেঙ্গল দল ক্লাবে পৌঁছয় রাত সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ। কেক কেটে কল্যাণ-দেবব্রতদের খাইয়ে দিলেন কার্লেস। তাঁকেও কেক খাওয়ালেন লাল হলুদ কর্তারা। চলল মিষ্টিমুখের পালাও। সমর্থকদের মধ্যেও বিতরণ করা হলো মিষ্টি। গ্যালারিতে তখন উড়ছে আবির, জ্বলছে মশাল। নৈশালোককেও ছাপিয়ে গিয়েছে আতশবাজির রোশনাই। কাল বিশ্রাম। বুধবার থেকেই আইএসএল ডার্বির প্রস্তুতিতে নেমে পড়বে লাল হলুদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+