ইস্টবেঙ্গল শক্তিশালী দল গড়ে অনুশীলনে নামছে চলতি সপ্তাহেই, ইমামির সঙ্গে চুক্তির খুঁটিনাটি জানুন

ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্টানটাইন আজই ভিসা পেয়ে যাচ্ছেন ভারতে আসার। ভারতীয় দলের প্রাক্তন ব্রিটিশ কোচ বৃহস্পতিবারই কলকাতায় চলে আসছেন বলে জানা গিয়েছে। ক্লাবকর্তাদের সঙ্গে বৈঠক সেরেই তিনি দল নিয়ে নেমে পড়বেন অনুশীলনে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, স্টিফেনই ফুটবলারদের নাম ঘোষণা করবেন।

পয়া গাঁটছড়া

পয়া গাঁটছড়া

কলকাতার গ্র্যান্ড হোটেলে কিংফিশারের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছিল ইস্টবেঙ্গল। সেই গাঁটছড়া অটুট ছিল দুই দশক। এবার সেই পয়া গ্র্যান্ড হোটেলেই ইস্টবেঙ্গল ও ইমামি গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলতি মাসেই ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে। ফলে আইএসএলের লক্ষ্যে দ্রুত দল গঠন করতে হবে। দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই কোচের সঙ্গে কথা বলে তাঁর পছন্দমতো ফুটবলারদের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। বিদেশি বাছাইয়ের বিষয়টি হেড কোচের উপরই ছেড়ে দিচ্ছেন লাল হলুদ কর্তারা। ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেছেন, এটা ঠিক চুক্তির যাবতীয় বিষয় চূড়ান্ত হতে কিছুটা সময় লেগেছে। তবে বিগত দেড় মাস ধরে দল গঠনের প্রক্রিয়াও চলছে। প্রতি ম্যাচ কেউই জিততে পারে না। কিন্তু এবার এমন দল গড়া হচ্ছে যা সমর্থকদের আশ্বস্ত করবে।

চুক্তি-তথ্য

চুক্তি-তথ্য

শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি মোতাবেক ইস্টবেঙ্গলের আসে বসেছিল এসসি। কিন্তু ইমামি সেই পথে হাঁটছে না। ইস্টবেঙ্গল নামেই দল মাঠে নামবে। যা শাসক গোষ্ঠীর পক্ষে বড় জয়। এর আগে ইস্টবেঙ্গলের স্পনসর ছিল এই সংস্থা। এবার লগ্নিকারী। ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির গাঁটছড়ায় যে কোম্পানি গঠন হয়েছে তাতে ৭৭ শতাংশ মালিকানা থাকছে ইমামির হাতে, ইস্টবেঙ্গেলর থাকছে ২৩ শতাংশ। বোর্ডে থাকছেন ইমামির সাত ও ইস্টবেঙ্গলের তিন প্রতিনিধি। সমর্থকদের জন্যও নানা পরিকল্পনা থাকছে লগ্নিকারী সংস্থার। এর আগে, শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিতে সমর্থকদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন নানা শর্ত ছিল। কিন্তু নতুন চুক্তিতে সমর্থকদের ক্লাবে গতিবিধিতে কোনও বাধা থাকছে না। আদিত্য আগরওয়াল জানিয়েছেন, ইস্টবেঙ্গলের সঙ্গে এবারের চুক্তিটা বিয়ের মতো। নিয়ম হওয়ায় যেমন রেজিস্ট্রি করতে হয়, এখনকার নিয়ম অনুযায়ী সব কিছু মেনে চুক্তি হয়েছে। আর বিচ্ছেদের কথা আমাদের মাথাতেই আসেনি। শক্তিশালী দল গড়ে ট্রফি জেতার লক্ষ্যেই দল নামবে।

চলতি সপ্তাহেই অনুশীলন

চলতি সপ্তাহেই অনুশীলন

মনে করা হচ্ছে, শনিবারের মধ্যেই ফুটবলারদের নাম ঘোষণা করে দেওয়া হবে। ট্রান্সফার ফি দিয়ে অন্য দল থেকে প্লেয়ার নিতে কোনও কার্পণ্য করা হচ্ছে না। তবে জানা যাচ্ছে, জোর দেওয়া হচ্ছে তারুণ্যে। ইস্টবেঙ্গল আপাতত কলকাতা লিগ ও ডুরান্ডের জন্য একটি দল গড়ছে। যে দলে কেরলের সন্তোষজয়ী দলের কয়েকজন খেলোয়াড় থাকবেন। এ ছাড়া আইএলএলের জন্য থাকবে আলাদা দল। ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ ইতিমধ্যেই মাঠ দেখে খুশি। ফলে ঘুরিয়ে ফিরিয়ে ইস্টবেঙ্গলের দুই দল নিজেদের মাঠে প্র্যাকটিস করবে। পরিকাঠামো উন্নয়নে ইমামির বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ইমামি কর্তারা উড়িয়ে দেননি বিদেশের কোনও দলের থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়ার সম্ভাবনার কথাও। স্টিফেন কনস্টানটাইন তাঁর সঙ্গে চার সাপোর্ট স্টাফ নিয়ে আসছেন। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল স্পোর্টস সায়েন্টিস্ট ওয়েইন ম্যানশিপকে স্পোর্টস সায়েন্স হেড হিসেবে নিযুক্ত করেছে।

শক্তিশালী দল

ইস্টবেঙ্গলের দলে থাকার কথা ভিপি সুহের, ঋত্ত্বিক দাস, সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলারদের। ভারতীয় ফুটবল দলের কোচ থাকাকালীন স্টিফেনের সঙ্গে অনেক ফুটবলারের সুসম্পর্ক। ইস্টবেঙ্গলের দল গঠনে বড় ফ্যাক্টর সেটি হতে চলেছে। ইতিমধ্যেই সৌভিক চক্রবর্তী যে হায়দরাবাদ এফসি ছাড়ছেন তা ক্লাবের তরফে জানানো হয়েছে। ফলে সৌভিকের লাল হলুদের জার্সি পরা সময়ের অপেক্ষা। প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার ইস্টবেঙ্গলে প্রচুর ট্রফি ঢুকবে। যদিও খেলার কথা আগাম বলা যায় না। কিন্তু ক্লাবকর্তাদের সঙ্গে আলোচনা করে ইমামি ভালো দল যে গড়তে আন্তরিক তা স্পষ্ট হয়েছে গতকালের সাংবাদিক বৈঠকেই। ইস্টবেঙ্গল ও ইমামির মধ্যে চুক্তিপত্র সইয়ের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। ডুরান্ড ডার্বিতেও লাল হলুদ কর্তারা জেতার বিষে আত্মবিশ্বাসী। ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল অমিতাভ বচ্চনের হিন্দি ছবির গানের কলি উল্লেখ করে বলেন, হারেগা ও হর বাজি, যব খেলে হাম জি জানসে! এরই মধ্যে ১৭ অগাস্ট ইস্টবেঙ্গলের মিউজিয়াম উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+