কোয়েস বনাম ইস্টবেঙ্গল, এক মাসের বেতন থেকে বঞ্চিত ফুটবলাররা

কোয়েস বনাম ইস্টবেঙ্গল, এক মাসের বেতন থেকে বঞ্চিত ফুটবলাররা

স্পনসরার কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব চরমে উঠেছে। সেই বিতর্কে এক মাসের বেতন থেকে বঞ্চিত হতে চলেছে লাল-হলুদের ফুটবলাররা। সূত্রের খবর, আগামী মে মাসের পারিশ্রমিক পাবেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা। অন্যদিকে, আইএসএল খেলতে হলে লাল-হলুদকে নিয়মমতো আবেদন করার নির্দেশ দিল এফএসডিএল।

কোয়েস বনাম ইস্টবেঙ্গল

কোয়েস বনাম ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তোলেন। কোয়াসের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন তাঁরা। তা সত্ত্বেও সমস্যা রয়েছে একই তিমিরে।

ফুটবলারদের বেতন নেই

চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। মে মাস পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে এপ্রিলেই শেষ হচ্ছে চুক্তি। সেই মতো মে মাসের পারিশ্রমিক পাচ্ছেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

আইনি পথে ফুটবলাররা

আইনি পথে ফুটবলাররা

কোয়েসের এই পদক্ষেপ অসন্তুষ্ট হয়ে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলররা। তবে কোয়েসের দাবি, ফুটবলাররা যদি ফিফাতেও যান, তাতেও কোনও লাভ নেই। কারণ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা নাকি ফুটবলারদের বেতন কম নেওয়ার বার্তা দিয়েছে বলে জানিয়েছে কোয়েস।

আইএসএল দুরস্ত

আইএসএল দুরস্ত

অন্যদিকে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে তৈরি হয়েছে বিস্তর মতভেদ। আইএসএল খেলতে হলে ইস্টবেঙ্গলকে নিয়মমাফিক আবেদন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+