ইস্টবেঙ্গল বনাম কোয়েস, ফুটবলারদের হয়ে এআইএফএফ-র দরজায় কড়া নাড়তে পারে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন

ইস্টবেঙ্গল বনাম কোয়েস, ফুটবলারদের হয়ে এআইএফএফ-র দরজায় কড়া নাড়তে পারে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন

চুক্তিভঙ্গ করেছে কোয়েস। মিলবে না এক মাসের বেতন। প্রতিবাদে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই-র দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। বিক্ষুব্ধদের হয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-র দরজায় কড়া নাড়তে পারে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই।

কোয়েসের বিরূপ মনোভাব

কোয়েসের বিরূপ মনোভাব

করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তুললেও বিনিয়োগকারী সংস্থা কোনও কথাই শুনতে রাজি নয় বলে সূত্রের খবর।

ফুটবলারদের বেতন অমিল

ফুটবলারদের বেতন অমিল

চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। ৩১ মে পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে ৩০ এপ্রিলেই শেষ হচ্ছে চুক্তি। তাই মে মাসের পারিশ্রমিক পাবেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

কোচের উদ্যোগ

কোচের উদ্যোগ

সূত্রের খবর, ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিয়ো রিভেরা কোয়েসের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। টিম ম্যানেজমেন্টকে তিনি নাকি এ ব্যাপারে লম্বা চিঠিও দিয়েছেন। সদুত্তর না পেলে লাল-হলুদ কোচ এ ব্যাপারে ফিফার দ্বারস্থ হতে পারেন বলে সূত্রের খবর।

নড়বে না কোয়েস

নড়বে না কোয়েস

তবে কোয়েসের দাবি, ফুটবলাররা যদি ফিফাতেও যান, তাতেও কোনও লাভ নেই। কারণ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা নাকি ফুটবলারদের বেতন কম নেওয়ার বার্তা দিয়েছে বলে দাবি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার।

এফপিএআই-র দ্বারস্থ

এফপিএআই-র দ্বারস্থ

মে মাসের বেতন চুকিয়ে দিক কোয়েস, এই দাবিতে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই-র দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। মোট ১২ জন ফুটবলারের আবেদন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কাছে জমা পড়েছে বলে সূত্রের খবর।

এফপিএআই-র উদ্যোগ

এফপিএআই-র উদ্যোগ

ইস্টবেঙ্গলের বিক্ষুব্ধ ফুটবলারদের জমা দেওয়া আবেদনের প্রেক্ষিতে প্রথমে তারা বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তাতে সমস্যার সমাধান না হলে তাঁরা সরাসরি এআইএফএফ-র দরজায় কড়া নাড়বেন বলে জানিয়েছেন এফপিএআই-র এক কর্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+