ইস্টবেঙ্গলে আবার বিদেশি, একে একে পাঁচটা তুলে ফেলল লালহলুদ
চার্লস ডি সুজাকে তুলে নিল ইস্টবেঙ্গল
চতুর্থ বিদেশি হিসেবে কাটসুমিকে সই করিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ। এবার আই লিগের জন্য পঞ্চম বিদেশির নামও চূড়ান্ত করে ফেলল তারা। কার্লাইল মিশেল, আল আমনা, উইলিস প্লাজ়া ও কাটসুমির পর লাল-হলুদের পঞ্চম বিদেশি হলেন চার্লস ডি'সুজ়া।

ফেডারেশনের নতুন নিয়মে ছয় বিদেশি ফুটবলার নথিভুক্ত করা যাবে। এর মধ্যে দু'জন হতে হবে এশিয়ান। এই কোটায় আল আমনা ও কাটসুমিকে নেওয়া হয়েছে। বাকি চার বিদেশির মধ্যে মিশেল ও প্লাজ়াকে কলকাতা লিগের আগেই সই করিয়েছিল তারা। এবার চার্লস ডি'সুজ়া। বাকি থাকল আরেকটি কোটা। সেটা নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে চান না লালহলুদ কর্তারা।
পর্তুগিজ ক্লাব থেকেই লোনে গত মরশুমে চেন্নাই সিটি এফসির জার্সিতে আইলিগে খেলেছিলেন বছর তেইশের এই স্ট্রাইকার। প্রথম একাদশে নিয়মিত থাকা এই স্ট্রাইকার ৯টা গোলও করেছিলেন। সুযোগসন্ধানী এই স্ট্রাইকারকেই এবার ড্যানিশ ক্লাব থেকে লোনে নিজেদের ক্লাবে সই করিয়ে ফেলল লালহলুদ।












Click it and Unblock the Notifications