অ্যাকোস্টার শহরে আসা নিয়ে কী বলছেন নীতু-কল্যাণ, জেনে নিন

জনি অ্যাকোস্টা জামোরা কবে শহরে আসবেন তা সম্পর্কে সঠিক ধারনা নেই ইস্টবেঙ্গল আধিকারীকদের।

২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টরিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে সই করিয়ে চমক দিয়েছেন ইস্টবেঙ্গলের রিক্রুটাররা। আর এক সপ্তাহ বাকি নেই, তারই মধ্যে শুরু হতে চলেছে কলকাতা লিগ। ৩ অগস্ট টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে লাল-হলুদ।

অ্যাকোস্টার শহরে আসা নিয়ে কী বলছেন নীতু-কল্যাণ, জেনে নিন

কিন্তু এখনও শহরে এসে পৌঁছতে পারেননি অ্যাকোস্টা। কোস্টারিকার বিশ্বকাপার শহরে কবে এসে পৌঁছবেন, এখন এটাই প্রশ্ন!
তবে, এই প্রশ্নের উত্তর এখনও জানেন না লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, 'পুরো মরসুমের জন্যই অ্যাকোস্টার সঙ্গে চুক্তি হয়েছে আমাদের। আশা করি কলকাতা লিগের মধ্যেই শহরে চলে আসবে ও। ভিসা সংক্রান্ত পক্রিয়া চলছে। তবে, বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই মনে হয়।'

অ্যাকোস্টার বিষয়ে ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বলেন, 'ওর ভিসার পক্রিয়া চলছে। যত দূর খবর, তাতে আগামী সপ্তাহের মধ্যেই শহরে আসার কথা অ্যাকোস্টার।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+