East Bengal: সরকারী ভাবে কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, দায়িত্বে ভারতীয় দলের প্রাক্তন কোচ

সরকারী ভাবে কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, দায়িত্বে ভারতীয় দলের প্রাক্তন কোচ

কোচের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এবং ইমামির চুক্তি পত্রে সই এখনও বাকি রয়েছে। ২ অগস্ট হওয়ার কথা সেই সই, কিন্তু তার আগে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদের নতুন ইনভেস্টাররা।

ইস্টবেঙ্গলের কোচের পদে স্টিফেন কনস্ট্যানটাইন:

ইস্টবেঙ্গলের কোচের পদে স্টিফেন কনস্ট্যানটাইন:

দুই দিন আগেই খবর ছড়িয়ে পড়েছিল ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন। সেই খবরের উপরই শিলমোহর দিল লাল-হলুদ কর্তৃপক্ষ। সরকারী ভাবে ইনভেস্টারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ব্রিটিশ প্রশিক্ষক স্টিফেন কনস্ট্যানটাইন আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের হেড কোটের হট সিটে বসবেন।

ভারতীয় ফুটবলে কনস্ট্যানটাইনের অভিজ্ঞতা:

ভারতীয় ফুটবলে কনস্ট্যানটাইনের অভিজ্ঞতা:

ভারতীয় ফুটবলকে ঘিরে স্টিফেনের যা ধারণা বা জ্ঞান রয়েছে তা আইএসএল-এর অন্যান্য দলের কোনও কোচের রয়েছে কি না সেই বিষয়ে সংশয় রয়েছে। দীর্ঘ সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন তিনি। তাঁর কোচিং-এই ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলেন সুনীল ছেত্রী- সন্দেশ ঝিংঘানরা। লন্ডন নিবাসী কোচ দুই দফায় ভারতের কোচিং করিয়েছেন। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ভারতীয় দলকে প্রশিক্ষণ দেন তিনি। এর পর ২০১৫ সালে ভারতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হন এবং দায়িত্ব সামলান ২০১৯ পর্যন্ত।

অগস্টেই শহরে আসছেন স্টিফেন:

অগস্টেই শহরে আসছেন স্টিফেন:

বিনো জর্জের কোচিং-এ ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেললেও অগস্টের মাঝামাঝি কলকাতায় চলে আসছেন স্টিফেন কনস্ট্যানটাইন। আইএসএল-এ স্টিফেনের সহকারী হিসেবে কাজ করবেন বিনো। ডুরান্ড কাপেও প্রয়োজন মনে করলেন বিনো জর্জকে উপদেশ দিতে পারেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ। আগামী দুই দিনের মধ্যেই অ্যাকাডেমির কিছু ফুটবলার এবং প্রি কনট্র্যাক্টে থাকা ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দেবেন বিনো। বৃহস্পতিবার সকালে কলকাতায় আসার কথা রয়েছে কেরলের সন্তোষ ট্রফি জয়ী কোচের।

স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিং কেরিয়ার:

স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিং কেরিয়ার:

১৯৯৯ সালে নেপালের জাতীয় দলের কোচ হিসেবে পেশাদার কোচিং-এ আত্মপ্রকাশ ঘটে কনস্ট্যানটাইনের। ২০০১ পর্যন্ত নেপালের কোচ ছিলেন তিনি। এর পর ২০০২ থএকে ২০০৫ পর্যন্ত ভারতীয় দলকে কোচিং করান। ২০০৫-০৬ পর্যন্ত ছিলেন মিলওয়ালের প্রথম দলের কোচ। ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত ছিলেন মিলাউইয়ের কোচ। ২০০৯-১০ পর্যন্ত সুদানের কোচ ছিলেন স্টিফএন। ২০১৪ থেকে ২০১৫পর্যন্ত রাওয়ান্ডার কোচ ছিলেন। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন ভারতের কোচ। ২০২১ সালে কোচিং করান সাইপ্রাসের ক্লাব পাফোসকে। ইস্টবেঙ্গলে আসার আগে কোচ হিসেবে ওটাই ছিল তাঁর শেষ অ্যাসাইনমেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+